চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ভবন ধস: ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু

রুমন রেজারুমন রেজা
১২:৩২ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় চারতলা ভবন ধসে নিখোঁজ শিশু ওয়াজেদ ২০ ঘণ্টা পরও উদ্ধার না হওয়ায় পরিবার ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নিখোঁজ শিশু ওয়াজেদের বাবা জহিরুল ইসলাম রুবেল তার সন্তানকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা বিরামহীন কাজ করছে জানিয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন: ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি বলে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে এ ঘটনায় নিহত শিশু সোহেবের দাফন রোববার রাতেই সম্পন্ন হয়েছে।

ভবন ধসের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানা আক্তারকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন। কমিটিকে আগামী ৮ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির সদস্য সচিব করা হয়েছে রাজউক-৮ এর পরিচালককে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, পুশিল সুপারের প্রতিনিধি, জেলা সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে কমিটিতে রাখা হয়েছে।

Reneta

রোববার বিকেল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় এইচএম ম্যানশন নামে একটি চারতলা ভবন ধসে পিছনের খালের উপর পড়ে যায়। ভবনের তিনতলা সম্পন্ন হলেও চার তলার নির্মাণ কাজ চলছিল। বিকেলে হঠাৎ বিকট শব্দে ভবনটি পড়ে গেলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এতে সোহেব নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়। নিখোঁজ রয়েছে নিহতের খালাত ভাই ওয়াজেদ।

তারা দু’জনই রাবুরাইল বেপারীপাড়া এলাকার সানরাইজ মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। আরবী শিক্ষকের কাছে পড়তে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হয় বলে জানান পরিবারের সদস্যরা।

দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, ফতুল্লা ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও র‌্যাব সদস্যসহ এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জভবন ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT