জনপদ

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরও ১ জনের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ২ জন।

সোমবার সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলার আগুনে নূরজাহান বেগম নামে একজনের মৃত্যু হয়। দগ্ধ হয় শিশুসহ একই পরিবারের আট জন। দগ্ধদের মধ্যে গুরুতর আহত আরো দুইজনকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিলো।

দগ্ধ আটজন হলেন: নুরজাহান বেগম (৬০), কীরণ (৪৩) হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)।

সোমবার নূরজাহান বেগমের মেয়ের জামাই ইলিয়াছ মিয়া জানান, তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। পরিবারটি বর্তমানে সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি বাড়ির পাঁচতলার নিচ তলায় ভাড়া থাকে। রাতে ওই এলাকায় গ্যাসের চাপ কম ছিল, ফলে চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতে যান নূরজাহান বেগম।

ম্যাচের কাঠি ধরাতেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় নূরজাহান বেগমের আর্তচিৎকারে ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনিরা এগিয়ে আসলে তারাও আগুনে দগ্ধ হয়। বিকট শব্দে পুরো বাড়িতে আগুন ধরে যায়। আগুনে বাসার চারটি ঘরই পুড়ে যায়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বিষয়:ঢাকা মেডিক্যাল কলেজ নারায়ণগঞ্জে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…