চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে কারখানার গ্যাস সংযোগ বিস্ফোরণে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্স গ্রুপের একটি কারখানায় গ্যাসের সংযোগ লাইনে বিস্ফোরণ ঘটে এক শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার বিকেলে উপজেলার হাটাবো এলাকায় পারটেক্স পেপার মিলের গ্যাস কন্ট্রোলরুমে এ বিস্ফোরণ ঘটে।

নিহত এবাদত হোসেন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে গ্যাসের ঠিকাদার প্রতিষ্ঠানের দুইজন প্রকৌশলী কয়েকজন শ্রমিককে নিয়ে পারটেক্স পেপার মিলের গ্যাস লাইনের প্রেসার পরীক্ষা করতে কন্ট্রোল রুমে যান। এর কিছুক্ষণ পর সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মূহুর্তের মধ্যে কন্ট্রোল রুমটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এসময় পেপার মিলের মেকানিক্যাল বিভাগের সিনিয়র ওয়েল্ডার এবাদত হোসেন ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণে গুরুতর আহত হন পেপার মিলের সহকারী প্রকৌশলী আতিকুল্লাহ মিঠু, গ্যাসের ঠিকাদার বাবুল মিয়া, কারখানার শ্রমিক মহসিন, আবু তাহের, মনির হোসেন, নিরাপত্তাকর্মী আবুল কালাম ও হাবিব।

পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ‘গ্যাস সংযোগের প্রেসার তিতাস গ্যাসের কর্মকর্তা বা দক্ষ প্রকৌশলী দ্বারা পরীক্ষা করার করার বিধান থাকলেও এখানে অদক্ষ লোকজন দিয়ে সেই কাজ করা হচ্ছিল। যার কারণে এ বিস্ফোরণ ঘটেছে।

Reneta

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় কারখানাটির দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ১
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT