চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ‘আদালতের নির্দেশনা অমান্য করে’ রাস্তা নির্মাণের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
জনপদ, নারায়ণগঞ্জ
A A
নারায়ণগঞ্জে রাস্তা নির্মাণের জন্য জনসমাগম ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে ব্যক্তি মালিকানা জায়গায় রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।

ওই মহল্লার সোহেল মেহেদী নামের এক ব্যক্তি অভিযোগ করেন, এ বিষয়ে সিটি মেয়র ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি।

অভিযোগ থেকে জানা যায়, লক্ষণখোলা মৌজায় তফসিল অনুযায়ী সাড়ে ১৩ শতক জমির মালিক তার পিতা মৃত আব্দুল মোমিন। কিন্তু দীর্ঘ দিন থেকেই একই মহল্লার কাজী শামসুল হক, আব্দুল হাই, আকতার হোসেন গং ওই জমির সিংহভাগ দখল করে আছে। এরপর পারিবারিক শালিসের পরিপ্রেক্ষিতে গতবছরের অক্টোবরে স্থানীয় গণমান্য ব্যক্তিরা বৈঠক করে, কাগজপত্র অনুযায়ী নতুন করে জমি পরিমাপ করে তাদের নালিশা অংশ বুঝিয়ে দিতে বললেও প্রভাবশালী হওয়ায় সেই জমি বুঝিয়ে দেননি।

এমন অবস্থায় এলাকাবাসীর চলাচলের স্বার্থে সিটি করপোরেশন রাস্তা পাকা করার সিদ্ধান্ত নিলে- সোহেল মেহেদীর জায়গার মাঝখান বরাবর রাস্তা করার প্রক্রিয়া শুরু করেন স্থানীয় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন।

সোহেল মেহেদী তার জমির একপাশ দিয়ে রাস্তা নেওয়ার অনুরোধ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের কাছে লিখিত আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাননি। উপায়ন্তুর না পেয়ে আদালতে মামলা করেন সোহেল মেহেদী।

পরে ওই বিরোধকৃত জমিতে কোন কাজ না করতে ৬ মাসের আদেশ দেন উচ্চ আদালত। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাউন্সিলর এনায়েত হোসেন জোরপূর্বক রাস্তা নির্মানের কাজ শুরু করে।

এ ব্যাপারে নাসিক ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন চ্যানেল আইকে বলেন, রাস্তাটি যদিও ব্যক্তি মালিকানাধীন জায়গার ওপর দিয়ে গেছে। কিন্তু এটি দীর্ঘদিন থেকেই জনগনের চলাচলের রাস্তা হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। অভিযোগকারী সোহেলের বাবা, চাচারাও কখনও প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। তারা জনগণের চলাচলের জন্য ছেড়ে দিয়েছেন। আর সোহেলের ব্যক্তিগত জায়গার ওপর কোন রাস্তা হচ্ছে না। জমি জমা নিয়ে কোনো বিরোধ থাকলে সেটা তাদের পারিবারিক বিষয়। উচ্চ আদালতের কোনো নোটিশ আমাদের হাতে আসেনি। নোটিশ পেলে অবশ্যই আইন মেনে চলব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

ট্যাগ: নাসিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাউথ কোরিয়ায় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ

পরবর্তী

ছোটপর্দার নোভা এবার সিনেমায়

পরবর্তী
নোভা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, এখন সিনেমায় অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার নোভা এবার সিনেমায়

দলের পরিস্থিতির কারণে সৌম্য সরকার বেঞ্চে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিস্থিতির কারণে দলে সৌম্য

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT