চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A

রুমন রেজা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করে।

এক ঘণ্টা সংঘর্ষের সময় সুমন মিয়া নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার উপজেলার কাঞ্চন ব্রীজের পশ্চিমপাড় এলাকায় সকাল সাড়ে দশটা থেকে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও টিয়ারসেল ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

নিহত সুমন উপজেলার তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকার মনু মিয়ার ছেলে। সে যুবলীগের কর্মী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়,  খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকালে আওয়ামী লীগের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম (আন্ডা রফিক) গ্রুপের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতরু পশ্চিম পাড়ে অবস্থান নেয়।

এসময় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী গ্রুপের নেতাকর্মীরা একই স্থানে অবস্থান নিলে দু’পক্ষের মধ্যে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Reneta

প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গেলে এক পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হয়। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ জনকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনারায়ণগঞ্জনিহতসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT