জনপদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা বাড়িওয়ালাকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা বাড়িওয়ালাকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম জালকুঁড়ি এলাকা থেকে জাহানারা বেগম নামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার রাত বারোটায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুুলিশ সুপার মো: শরফুদ্দিন জানান, তিন দিন আগে চট্টগ্রাম থেকে নববিবাহিত দম্পতি পরিচয়ে দুই যুবক যুবতী বৃদ্ধার বাসা ভাড়া নেয়। তবে তারা কোন আসবাবপত্র নিয়ে আসেনি।

পরিবারের ভাষ্যমতে, ওই ভাড়াটিয়ার রুম থেকেই জাহানারা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে বাসায় ভাড়াটিয়া ছিল এমন কোন আলামত পাওয়া যায়নি। আশপাশের লোকজনও বাসায় ভাড়াটিয়া ছিল বলে দেখতে পায়নি। তাই হত্যার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। কে বা কারা কী কারণে বৃদ্ধা নারীকে হত্যা করেছে পুলিশ তা তদন্ত করে দেখছে।

ঘটনার পর থেকে ওই ভাড়াটিয়া দম্পতি পলাতক রয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ নিহতের একমাত্র ছেলে সুমন প্রধান ও আশপাশের ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করছে।

বিষয়:নারায়ণগঞ্জ বৃদ্ধা শ্বাসরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…