চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের রাজনীতি আবারও উত্তপ্ত হচ্ছে

সোমা ইসলামসোমা ইসলাম
৫:১৬ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নির্বাচন এখনো দূরে থাকলেও রাজনীতির ছকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে এগিয়ে যাচ্ছেন শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভি। আগেরবার দলের সমর্থন ছাড়াই নির্বাচিত হলেও মেয়র আইভি এবার নৌকা প্রতীক নিয়েই নির্বাচনী লড়াইয়ে আসার ঘোষণা দিয়েছেন। আর নিজে প্রার্থী না হলেও আইভিকে নৌকা পেতে দেবেন না বলে জানিয়েছেন শামীম ওসমান।

যে পুরনো শহরটি নিজের ঐতিহ্যের বাইরে গিয়ে মাঝে মাঝেই সহিংস রাজনীতি, হত্যা-গুম-আর-খুনের কারণে সারাদেশের ঘুম হারাম করে দেয় তার নাম নারায়নগঞ্জ। ৫ বছর আগে সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির ঘরে-বাইরে যে চাঞ্চল্য তৈরি হয়েছিলো সেটা আজও মনে আছে অনেকের।

সামনেই আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আপাতঃ চোখে নির্বাচন অনেক দূরে মনে হলেও পাত্র-মিত্ররা কিন্তু থেমে নেই। পুরনো দ্বন্দ্বের ধারাবাহিকতায় ঘর গোছানোর কাজ শুরু করেছেন একই মতের দুই বিপরীত মেরুর মানুষ শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভি।

নির্বাচন নিয়ে শামীম ওসমান বললেন, তিনি সংসদ সদস্য হওয়ার কারণে সিটি নির্বাচন করবেন না, তবে নৌকা প্রতীক আইভিকেও পেতে দেবেন না।

তিনি আরও যোগ করেন,‘সেলিনা হায়াত আইভি দলের থেকে নমিনেশন চাইবেন বলে আমার মনে হয়না। যেহেতু এখন নৌকা এবং ধানের শীষের খেলা হবে অবশ্যই দলের মতামত থাকবে, দলের কর্মীদের মতামত থাকবে। কর্মীদের মতামত কি থাকবে সেটার আন্দাজ আমার আছে। বিগত সময়ে সে দলের নেত্রীকে নিয়ে যে কমেন্ট করেছে কেন্দ্র চাইলেও আমি তার পক্ষে কাজ করতে পারবো না।’

তবে, নিজের প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৭০ ভাগ কাজ করেছেন জানিয়ে আইভি বললেন, নৌকা প্রতীক নিয়েই তিনি নির্বাচনী মাঠে থাকবেন।

Reneta

শামীম ওসমানের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘তিনি কেনো এমনটা বলেছেন সেটা আমি বলতে পারবো না। উনি দলের কোনো মুখপাত্র নন। একদিনে জন্যও স্বাধীনতার চেতনার থেকে বঙ্গবন্ধুর থেকে-শেখ হাসিনার থেকে দূরে সরিনি। আমি দলের নমিনেশন অবশ্যই চাইবো। আমি এমন কিছু করি নাই যে দল আমাকে নমিনেশন দেবে না। আমি হয়তো এমন কিছু বলে ফেলেছি যা বলতে নাই। তবে সেটা আমি এখনও বলবো আগামীতেও বলবো।’

প্রার্থী না হলেও পর্দার আড়ালে শামীম ওসমান মাঠ দখলের চেষ্টা করবেন বলে শংকা মেয়র আইভির। তিনি বলেন,‘পেছন থেকে যদি কেউ প্রতিদ্বন্দ্বীতা করে সেটা কঠিন হয়ে পড়ে। পেছনে কে বসে আছে আমাকে কিন্তু ঘাড়টা ঘুরিয়ে দেখতে হবে। আমি কিন্তু দেখতে পাচ্ছিনা পেছনে কি হচ্ছে। সেটা বেশি কঠিন না।

পেছন থেকে নয়, সরাসরিই আইভির বিরুদ্ধে মাঠে থাকার কথা বলেছেন শামীম ওসমান। তিনি বলেন,‘আমি পেছন থেকে নয় যা করার সামনে থেকেই করবো। আমি একা করবো না। আমি দল বুঝতে একটা জিনিস বুঝি তৃণমূল। আর আমি তো কোন ফেক্টর না। সময় মতোআমি দলের বিরুদ্ধে কথা বলবো আবার নৌকার কান্ডারি হওয়ার চেষ্টা করবো সেটা তো হবে না।’

শামীম নিত্য নতুন বাধার পরও অন্য যে কোনো সিটি কর্পোরেশনের চেয়ে নারায়নগঞ্জে বেশি উন্নতি হয়েছে বলে দাবি করেছেন মেয়র সেলিনা হায়াত আইভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইভি রহমানশামীম ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT