চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের দৃষ্টান্ত টাঙ্গাইলেও হোক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

অর্থের বিনিময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বাহিনী র‌্যাব দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরাতে নারায়ণগঞ্জে অপরহরণের পর একে একে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সাতজনকে। সেই হত্যাকাণ্ডের বিচারে ২৬ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। আরও ৯ আসামীর বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। প্রভাবশালীরা জড়িত থাকায় শুরুতে এ হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত এ রায় প্রমাণ করেছে, অর্থ আর ক্ষমতার শক্তির চেয়ে ন্যায়ের শক্তি অনেক বড়। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েতের দেয়া রায় দেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত তৈরি করেছে। এ রায়ে আশা দেখছেন এমন আলোচিত আরো অনেক হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা। কাকতালীয় হলেও সাত খুনের রায় ঘোষণার দিনই টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) এবং তার তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। তারা সবাই জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, রানা এবং তার ভাইদের অপকর্মের প্রতিবাদ করায় ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমেদকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে সব রহস্য। তদন্ত শেষে রানা এবং তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শুধু ফারুক হত্যাই নয়, রানা এবং তার ভাইদের নামে রয়েছে অনেকগুলো হত্যাকাণ্ডের অভিযোগ। এরমধ্যে টাঙ্গাইলের সাবেক পৌর কাউন্সিলর রুমি চৌধুরী হত্যা, টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলী খোকন ও সাধারণ সম্পাদক শামিম তালুকদার হত্যা উল্লেখযোগ্য। ঘটনার শিকার ব্যক্তিদের স্বজনদের অভিযোগ ক্ষমতা এবং অর্থের প্রভাবে এসব হত্যাকাণ্ড বারবার ধামাচাপা দিয়েছে রানা এবং তাদের ভাইদের নেতৃত্বে খান পরিবার। তবে সবকিছুর পরও দল থেকে তাদের বহিষ্কারের পর আশা দেখছেন টাঙ্গাইলের মানুষ। তাদেরকে আরো আশাবাদী করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য। রায় হওয়ার পর তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ ন্যায়বিচার পায়, সাত খুন মামলার রায় তারই প্রমাণ। আমরাও আশা দেখি, শুধু নারায়নগঞ্জ নয়; এমন ন্যায়বিচার নিশ্চিত হোক টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যাসহ সব হত্যাকাণ্ডেই। তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে, নিশ্চিত হবে ‘আইনের ঊর্ধ্বে কেউই নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT