দেশের নিট গার্মেন্টসের প্রধান এলাকা নারায়ণগঞ্জে তিনমাস ধরে গ্যাসের তীব্র সঙ্কট চলছে। বেড়ে গেছে নিটওয়্যার উৎপাদনের কাঁচামালের দাম। রপ্তানিকারকরা বলছেন, এতে নিটওয়্যারের উৎপাদন ব্যয় বেড়ে গেছে; ঠিক সময়ে জাহাজীকরণও সম্ভব হচ্ছে না। গার্মেন্টস কারখানাগুলোতে গ্যাসের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কারখানার মালিক ও শ্রমিকরা।







