চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারকেলের ক্যারামেল পুডিং

তামান্না তামিম তামান্না তামিম
১০:৪১ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
নারকেলের ক্যারামেল পুডিং

নারকেলের ক্যারামেল পুডিং

পুডিং কম বেশি সবাই আমরা পছন্দ করি। ঈদে খাবার টেবিলে ভারি খাবারের পর ডেজার্ট আইটেমে পুডিং রাখতে পারেন। খুব কম সময়ে তাই তৈরি করে নিতে পারেন নারকেল পুডিং। ডিম পুডিংয়ের নাম তো অনেক শুনেছেন। তাহলে আজ ভিন্ন কিছু তৈরে করে ফেলতে পারেন। তাহলে দেখে নিন নারকেল ক্যারামেল পুডিং রেসিপিটি।

উপকরণ

১ লিটার দুধ

Banglabid

নারকেল দুধ

চিনি ৩ থেকে ৪ কাপ

৪ টি ডিম

Reneta

সাদা এলাচ ২ টি

ক্যারামেল এর জন্য চিনি ৩ টেবিল চামচ

একটা কনডেন্স দুধ

নারকেল ঝুড়ি কাটা আধ কাপ

মাখন

প্রস্তুত প্রনালী

প্রথমে তরল দুধ, নারকেলের দুধ এর সাথে সাদা এলাচ ও পরিমাণ মতো চিনি জ্বাল দিন। দুধ ঘন হয়ে আসলে নামিয়ে রাখুন। দুধের সাথে থাকা এলাচ বেছে ফেলে দিন। এবার একটি বাটিতে ডিমের সাদা অংশ ভালো করে ফেটাতে থাকুন। খুব ভালো করে ফেটাতে হবে সাদা ফ্যানা না হওয়া পর্যন্ত। ফেটানো হলে দুধ দিয়ে আবার ভালো ভাবে নেড়ে মেশাতে হবে এবং সাথে কনডেন্স দুধটি মেশান। তারপর যেন ডিম দুধের সাথে ভালো ভাবে মিশে যায়। এখন একটা ছাকনি দিয়ে ছেঁকে নিন।

এখন একটি পুডিং বাটি অথবা আপনি যেটাতে পুডিং বানাতে চান সেই বাটি নিয়ে তাতে ঘি বা মাখন লাগিয়ে ২ টেবিল চামচ চিনি তলায় ছড়িয়ে দিয়ে চুলায় বসিয়ে দিন ক্যারামেল করার জন্য।

এরপর চিনি গলে মিশে শিরা তৈরি হয়ে লাল হয়ে ক্যারামেলের মতো তৈরি হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন বাটিটি। বেশি ঘন কালার করতে যাবেন না, ক্যারামেল পুড়ে স্বাদ আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে।

এবার ঠাণ্ডা হয়ে যাওয়া মিশ্রণটি পুডিং বাটিতে ঢেলে দিন, চাইলে নারকেল কুচি ও দিতে পারেন। একটি ঢাকনা দিয়ে ভালো ভাবে ঢেকে দিন।

তারপর একটি বড় সসপ্যান ধরণের পাত্র চুলায় দিয়ে এতে অর্ধেক অংশ পানি দিয়ে ভরে চুলায় দিন । সসপ্যানের পানি ফুটতে শুরু করলে এর ঠিক মাঝে একটি পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে তার উপর পুডিংয়ের বাটি দিন।

স্ট্যান্ড না দিলেও সমস্যা নেই শুধু খেয়াল রাখতে হবে সসপ্যানে পানির উচ্চতা এমন হবে যেন পুডিংয়ের বাটির অর্ধেক হবে আর পানি বাটিতে না ঢুকতে পারে। পুডিংয়ের বাটিটি স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢেকে দিন। সসপ্যান ধরণের পাত্রটিও ভালো করে ঢেকে উপরে ভারি কিছু দিয়ে চাপা দিন। এখন সসপ্যানের পানি মাঝারি আঁচে জ্বাল করতে থাকুন।

৩০-৪০ মিনিটের মধ্যেই পুডিং হয়ে যাবে, তাই সতর্ক থাকুন। চুলা থেকে নামানোর আগে একটি কাঠি দিয়ে পুডিং ঠিক মতো হয়েছে কিনা পরীক্ষা করে নিন।

আপনি চাইলে ওভেনে ৩৫০ ডিগ্রীতে বেক করেও নারকেল পুডিং তৈরে করে ফেলতে পারেন।

কিছু পরামর্শ

চুলা থেকে নামিয়ে পুডিংয়ের বাটি একটু ঠাণ্ডা হলে একটি ছড়ানো প্লেটে উল্টো করে দিন। এতে পুডিংয়ের ক্যারামেল অংশটি উপরে আসবে। তাহলে হয়ে গেল ভিন্ন স্বাদের নারকেল পুডিং।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT