চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়া ম্যাচে শুরু বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। প্রথম রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ১৯ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে।

টাইগারদের পরের দুই ম্যাচ ২১ অক্টোবর নেদারল্যান্ডস এবং ২৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে বিশ্বকাপের যে মহাযজ্ঞ হবে তার বাছাই উতরে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে সদ্যশেষ কোয়ালিফাই খেলে বিশ্ব আসরে জায়গা করে নেয় দলগুলো। এরমধ্যে আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি প্রথমবারের মতো বিশ্ব আসরে নামতে যাচ্ছে। আসর শুরু হবে ১৮ অক্টোবর, চলবে ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত।

এই ছয় দল বিশ্বকাপের প্রথম রাউন্ডে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বর দল বাংলাদেশ ও দশ নম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। সেখানে গ্রুপ ‘এ’তে শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান। আর গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড।

গ্রুপ ‘এ’র ম্যাচগুলো হবে ১৮-২২ অক্টোবর এবং গ্রুপ ‘বি’র ম্যাচগুলো হবে ১৯-২৩ অক্টোবর পর্যন্ত।

প্রথম রাউন্ড শেষে গ্রুপ ‘এ’র শীর্ষ এবং গ্রুপ ‘বি’র রানার্সআপ দল যোগ দেবে সুপার ১২’র গ্রুপ-১তে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

Reneta

প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’র রানার্সআপ ও গ্রুপ ‘বি’র শীর্ষ দল সুপার ১২’র গ্রুপ-২তে থাকা ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে যোগ দেবে।

মূলপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কখনো টি-টুয়েন্টি বিশ্বকাপ না জেতা স্বাগতিক অস্ট্রেলিয়া এবং র‌্যাঙ্কিংয়ের একনম্বর দল ও ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। ম্যাচ হবে ২৪ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া বিশ্বকাপটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT