বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর বায়তুন নূর জামে মসজিদের ইমামকে কুপিয়ে হাত বিচ্ছিন্নকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার এশার নামাজের পরে ওই মসজিদের সামনে ইমামকে কুপিয়ে আহত করে যুবক বাবুল মাঝি। এ ঘটনার ৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইমাম মাওলানা ইয়াকুব আলীকে কুপিয়ে আহত করার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন জানান, অভিযুক্ত হামলাকারী বাবলু মাঝিকে রাত ১১টায় গ্রেপ্তার করা হয়েছে।
মসজিদে ‘এতেকাফ’ করার অনুরোধ উপেক্ষা করায় এবং নামাজ পড়ার নিয়ম নিয়ে ইমামের সাথে মতবিরোধ হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ইমাম মাওলানা ইয়াকুব আলীর উপর হামলা চালায় বাবুল মাঝি। বাবুল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসা থেকে আলিম পাস করেছে।








