চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাবিলের সেঞ্চুরিতে বড় জয়ে শুরু যুবাদের এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলেন রাকিবুল-তানজিমরা। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন প্রান্তিক নওরোজ নাবিল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৯৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৪৩ রান তুলতে সব উইকেট হারায় নেপালের যুবারা। টেবিলে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন টাইগার যুবারা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রাকিবুল হাসান। শুরুটাও হয় দুর্দান্ত। দলীয় ৩৯ রানের মাথায় ১৭ করে ফেরেন মাহফুজুল।

আরেক ওপেনার ইফতেখারকে নিয়ে দারুণভাবে এগোন নাবিল। ইফতেখার ২১ রানে ফেরেন। ২২ রানের ইনিংস আসে আইচ মোল্লার থেকে। পরে চতুর্থ উইকেটে বিশাল জুটি গড়েন নাবিল-ফাহিম।

১৭৯ রানের জুটিতে নাবিল হাঁকান শতক, ফিফটি পান ফাহিম। উইকেটকিপার ব্যাটার ফাহিম বেশি সময় থাকতে পারেননি। ফিরেছেন রিটায়ার্ড হার্ট হয়ে। ফেরার আগে করেছেন ৫৪ বলে ৫৮ রান। তিন চারের সঙ্গে হাঁকিয়েছেন তিনটি ছক্কা।

ফাহিমের ফেরার পর ব্যাটিংয়ে খোলস ছাড়েন নাবিল। শতক ছাড়ানো বাঁহাতি ব্যাটার অপরাজিত থাকেন ১১২ বল থেকে ১২৭ রানে। ইনিংস সাজান এক ছয় ও ১১টি চারের মারে।

Reneta

শেষদিকে ১৫ বলে তিন চারে ২১ রানের ক্যামিওতে বড় স্কোর গড়তে সাহায্য করেন মেহরাব।

নেপাল বোলারদের কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি। টাইগার যুবাদের একটি করে উইকেট তুলেছেন গুলসান, তিলক ও আলম।

জবাব দিতে নেমে শুরুতেই খেই হারান নেপালি ব্যাটাররা। ১০ ওভারের ভেতর তাদের প্রথম তিন উইকেট তুলে নেন সাকিব-রাকিবুল।

পরে ছোট ছোট জুটিতে এগোতে থাকা নেপালিদের জন্য বাধা হয়ে দাঁড়ান দুই স্পিনার মেহরাব-রাকিবুল। অধিনায়ক রাকিবুল ৯ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানে নেন দুটি উইকেট।

মাঝের দিকে কিছুটা লড়েন বিবেক মাগার। ৬০ বলে ৪ চারে ৩৩ করে ফেরেন রান আউটের ফাঁদে। শেষদিকে গুলসান ঝা ও বিবেক যাদব কিছুটা প্রতিরোধ করেন।

মেহরাব ১৪১ রানে যাদবকে নাঈমুরের হাতে বন্দি করার পর দ্রুতই শেষ হয় নেপালের ইনিংস। শেষ দুই রান তুলতে দলটি হারায় বাকি ৩ উইকেট। তিনশ ছুঁইছুঁই লক্ষ্যে তারা থামে দেড়শ পেরোনোর আগেই।

নেপালকে অল্পতে গুটিয়ে দিতে অন্যতম ভূমিকা রেখেছেন স্পিনার মেহরাব ও রাকিবুল। দুজনেই তুলেছেন দুটি করে উইকেট। দুটি করে উইকেট শিকার নাঈমুর ও সাকিবেরও।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, কুয়েত ও নেপাল। শনিবার কুয়েত যুবাদের বিপক্ষে লড়বেন রাকিবুল-তানজিমরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি টাইগার যুবারা।

আসরে দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। নতুন বছরের প্রথমদিন শিরোপার লড়াই।

Jui  Banner Campaign
ট্যাগ: কুয়েতবাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলযুব এশিয়া কাপ-২০২১রাকিবুললিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT