চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভূক্ত ১৭৯টি দেশ‍ দিবসটি পালন করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল কাস্টমস: প্রগেসিভ এনগেজমেন্ট’।

জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) দিবসটি পালনে নানা কর্মসূচির আয়োজন করেছে। এনবিআর ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশের নয়টি কাস্টমস হাউজ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট দপ্তরগুলোয় আঞ্চলিকভাবে কাস্টমস দিবস পালন করেছ।

দিবসটি উপলক্ষ এনবিআরসহ কাস্টমস হাউজগুলো সাজানো হয়েছে। ঢাকার সড়ক পথ ও উল্লেখযোগ্য স্থান বিলবোর্ড, পোস্টারিং, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।

Banglabid

দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সচিবালয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকার একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসের প্রতিপাদ্য তুলে ধরে মোবাইল ফোন গ্রাহকদের এসএমএস পাঠানো হয়েছে। কাস্টমসের সেবা ও সচেতনতা তৈরিতে হ্যান্ডবিলও বিতরণ করা হয়।

এছাড়া সরকারি-বেসরকারি চ্যানেলে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

Reneta

কাস্টমস দিবস উদযাপনে মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

এছাড়া আঞ্চলিক পর্যায়ে ৠালিসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে দিবসটির তাৎপর্য নিয়ে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সেমিনার অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

কাস্টমসের নতুন কর্মপদ্ধতি, অটোমেশন, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়‍াদি নিয়ে সেমিনারে কাস্টমসের ওপর নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক কাস্টমস দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরেনার কাছে শারাপোভার টানা ১৮তম হার

পরবর্তী

‘পুলিশকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগোতে হবে’

পরবর্তী

‘পুলিশকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগোতে হবে’

ছোটবেলায় বাংলাদেশ সফরের কথা স্মরণ করলেন কানাডার প্রধানমন্ত্রী

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT