নানা আয়োজন আর ছাত্র-শিক্ষকদের আয়োজনে পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী।
ডক্টর গওহর রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়, আমাদেরকে এই শতকে এসে সারাবিশ্বে একটা জায়গা করে নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক’র উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের পর বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোচনা সভা। উচ্চ শিক্ষা ও টেকসই উন্নয়ন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় দিবস বক্তা শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
শিক্ষা সচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে চেঞ্জ মেকার হতে হবে। সেই সাথে ভার্চুয়াল এড্যুকেশনে নেতৃত্ব দিতে হবে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে।
শিক্ষা খাতে বাজেট বাড়ানো নিয়ে শিক্ষা সচিবের বক্তব্যের সাথে একমত শিক্ষাবিদরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অতীতে ৯৪ বছর যে গৌরবজ্জল ভূমিকা রেখেছে এ বিশ্ববিদ্যালায় তা আরোও জোরালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রফেসর আনিসুজ্জামান বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের যে বিনিয়োগ যা হয়েছে তা যথেষ্ট নয়। আরোও বাড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই বাঙ্গালি জাতি অতীতের মতো সামনে এগিয়ে যাবে বলেও মনে করেন বক্তারা।







