চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে সারাদেশে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই

স্বাধীনতার ৫০-এ ২৩-এ পদার্পন করলো চ্যানেল আই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন জায়গায় চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মাদারীপুর
বর্ণাঢ্য আয়োজনে মাদারীপুরে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩’ শ্লোগানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে চ্যানেল আই’র ২৩ বছর পদাপর্ণ পালিত হয়েছে।

নানা কর্মসূচির মধ্যে শুক্রবার সকাল ১১টায় মাদারীপুর শহরের শুভাকাশ ইশারার মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।

যশোর
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যশোরে পালিত হয়েছে দেশের প্রথম ডিজিটাল টিভি- চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।

মৌলভীবাজার

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে টেলিভিশন চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল ৯টা থেকে স্কাউটস মৌলভীবাজার এর কর্মীরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আগত সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন।

Reneta

র‍্যালি, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান ছিলো মূল অনুষ্ঠানের অংশ।

দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকীতে  মৌলভীবাজারের সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করে। সবাই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন।

রংপুর
২৩ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে রংপুরে চ্যানেল আই’র ২৩ বছরে পদার্পণ উৎসব উদযাপিত হয়েছে। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

খুলনা
উৎসাহ উদ্দীপনার খুলনায় আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।

রাজশাহী
রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জন্মদিনের কেক কাটেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সভাপতিত্ব করেন দর্শক ফোরামের আহবায়ক জামাত খান।

ময়মনসিংহ
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম। উপস্থিত ছিলেন আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি শাহাদাৎ হোসেন খান হিলু, চ্যানেল আই ময়মনসিংহ স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহাম্মদ এবং অন্যরা।

বরিশাল
দিনটি উপলক্ষে বরিশালে ফুল ও ফলজ চারা রোপন ও বিতরণ করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম।

কক্সবাজার
দিনটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র‌্যালী বের হয়। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এবং অন্যরা।

টাঙ্গাইল
টাঙ্গাইলে কেক কাটা কর্মসুচির আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে কেক কাটা কর্মসুচির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এবং অন্যরা।

নরসিংদী
নরসিংদী প্রেসক্লাবে চ্যানেল আই এর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। আরো ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারন রায়।

গাইবান্ধা
গাইবান্ধায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। চারা রোপন করেন, সহকারি কমিশনার ভূমি তরিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌরসভা মেয়র মুকিতুর রহমান রাফি এবং অন্যরা।

শরীয়তপুর
শরীয়তপুরের চিকন্দি ফুড পার্কে আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামানসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা আলোচনা সভা ও লালন সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আই ২৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম। মুন্সিগঞ্জ সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল।

ভোলা
ভোলা প্রেসক্লাবে কেককেটে জন্মদিনে উদ্ধোধন করেন মুক্তিযোদ্বা প্রবীন সাংবাদিক আবু তাহের।

নীলফামারী
নীলফামারীতেও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও ২৩ পাউন্ড কেক কাটা হয়। সেসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামসহ গণমান্যরা উপস্থিত ছিলেন।

লক্ষীপুর
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ছিলো আলোচনা সভা ও কেক কাটার আয়োজন।পরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

নওগাঁ
নওগাঁয় কেক কেটে এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজন্মদিনসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT