নানা আয়োজনের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনায় অংশ নেন। মহান বিজয় দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসে শহীদ বেদীতে ফুল দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, একাত্তরে পাকিস্তানীদের হাতে আটক বঙ্গবন্ধুই ছিলেন রণাঙ্গনে মুক্তিযাদ্ধাদের সকল উৎসাহ অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। মুক্তিযোদ্ধাদের কাছে অনুপস্থিত বঙ্গবন্ধু ছিলেন আরও বেশি শিক্তশালী।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মাচের ভাষণ শুধু রাজনৈতিক ভাষণ ছিলোনা, এতে গেরিলা যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত ছিলো। বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ তাঁরই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১,২০৪১ সময়ের আগেই বাস্তবায়িত হবে।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ও ভারপ্রাপ্ত রাষ্টদূত শামীম আহসান চৌধুরী বলেন, ইতিবাচক সবদিকেই বাংলাদেশ এমনভাবে এগিয়ে যাচ্ছে যা অন্য দেশের কাছে রোল মডেল।
বিজয় দিবসে জ্যামাইকার স্টার কাবাবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আমরা জ্যামাইকাবাসী।









