চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদিয়ার নোবেল শান্তি পুরস্কারের পেছনের যৌনদাসীর গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
নোবেল শান্তি

যৌনদাসী হিসেবে বিক্রির পর জঙ্গিগোষ্ঠী আইএস’র অন্ধকার ঘরে বন্দি ছিলেন নাদিয়া মুরাদ। কিন্তু অসম সাহসিকতায় তিনি সেখান থেকে পালিয়ে এসে আইএস’র নির্মমতার খবর জানিয়ে দেন পুরো বিশ্বকে।

নাদিয়া প্রতিরোধের অগ্নি থেকে জ্বলে ওঠেন ফিনিক্স পাখি হিসেবে। বিশ্বব্যাপী কাজ শুরু করেন যুদ্ধক্ষেত্রে যৌনসন্ত্রাস বন্ধে। এজন্য ঝুঁকির মাঝে পড়ে যায় তার জীবনের নিরাপত্তা। তবে কোন কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি নাদিয়ার জন্য। আর তাই যৌন সহিংসতাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে কাজ করায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাদিয়া মুরাদ।

২৫ বছর বয়সী নাদিয়া ইরাকের ছোট্ট গ্রাম কোচে পরিবারের সাথেই থাকতেন। কিন্তু হঠাৎ করেই ২০১৪ সাল নাগাদ ইসলামিক জঙ্গিগোষ্ঠি (আইএস) ঢুকে পড়ে ইরাকের ছোট গ্রামটিতে। গ্রামের সবাইকে অস্ত্রের মুখে নিয়ে যাওয়া হয় একটা স্কুল ঘরে। ওই আটকে মুহূর্তেই নাদিয়ার ছয় ভাইকে গুলি করে আইএস।

এরপর থেকেই নাদিয়ার জীবনের গল্প পাল্টাতে থাকে। ভাইদের হত্যার পর নাদিয়াসহ হাজার হাজার নারীকে নিয়ে যাওয়া হয় মসুল শহরে। সেখানে নিয়ে যাওয়ার পর আইএসের যৌনদাসী হিসেবে বিক্রি করে দেয়া হয় নাদিয়াকে।

তবে নাদিয়া অন্ধকার এই জগৎ থেকে কিছুদিন পরই পালিয়ে চলে আসেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক সাক্ষাতকারে নাদিয়া মুরাদ ইয়াজিদি নারীদের লোমহর্ষক কাহিনি তুলে ধরেন। এছাড়া ‘দ্য লাস্ট গার্ল’ শিরোনামে তার একটি বইয়ে তিনি বিষয়টি তুলে ধরেন।

এরপর তিনি ‘মাই ফাইট এগেনেইস্ট দ্য ইসলামিক স্টেট’ শিরোনামের একটি বইয়ে আইএস কর্মীদের যৌন নৃশংসতার বর্ণনা দিয়েছেন।

আইএস ঘাঁটি থেকে পালিয়ে আসার পর নাদিয়া জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন। একজন মানবাধিকারকর্মী হিসেবে আইনজীবী আমাল ক্লুনির সঙ্গে আইএস জঙ্গিদের হাতে বন্দী ইয়াজিদি নারী ও যারা পালিয়ে এসেছেন তাদের নিয়ে কাজ করছেন তিনি।

‘দ্য লাস্ট গার্ল’ ও ‘মাই ফাইট এগেনেইস্ট দ্য ইসলামিক স্টেট’ বইয়ে প্রকাশ পায় আইএস জঙ্গিরা ইয়াজিদি পুরুষ এবং নারীদের কিভাবে অপহরণ করে এবং নারীদের ধর্ষণ করে যৌনদাসী হিসেবে বিক্রি ও ব্যবহার করে।

২০১৫ সালে জার্মানির একটা শরণার্থী শিবিরে আশ্রয় মেলে নাদিয়ার।

যৌন দাসত্ব থেকে মুক্ত হওয়ার সাহসিকতার জন্য ২০১৬ সালে ইইউ’র শীর্ষ মানবাধিকার বিষয়ক শাখারভ পুরস্কার পেয়েছেন তিনি।

ট্যাগ: নাদিয়া মুরাদনোবেল শান্তি পুরস্কারসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পরবর্তী

চীনে বেড়াতে গিয়ে ইন্টারপোল প্রধান নিখোঁজ

পরবর্তী

চীনে বেড়াতে গিয়ে ইন্টারপোল প্রধান নিখোঁজ

এবার যান্ত্রিক ত্রুটিতে ৩ ঘণ্টা পর উড়ল ইউএস-বাংলার ফ্লাইট

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT