বলিউডের অনেক সুপারস্টার এখন নানু বা দাদু হয়ে গেছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি ড্রিমগার্ল হেমা মালিনি। শুক্রবার হেমা মালিনির বড় মেয়ে অহনা’র পুত্র সন্তানের জন্ম হয়।
তবে হেমা মালিনি থেকে একধাপ এগিয়ে আছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। তার নাতনি আরাধ্য বচ্চনের বয়স এখন তিন বছর। দাদুর সঙ্গে আরাধ্যর অনেক বন্ধুত্ব।
সম্প্রতি বাচ্চাদের একটি ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে বিগ বি বলেন, আমি সাধারণত কথা কম বলি। কিন্তু এখন আমি কথা বলা শিখছি। কারণ আরাধ্য’র সঙ্গে যখন বাড়ি থাকি তখন প্রচুর কথা বলতে হয়। ওর সঙ্গে বসে কাটুর্ন দেখতে হয়। আমার নাতনি এখন আইপ্যাডে গেম খেলে। ওকে নিয়ে এখন আমার দিন কেটে যায়।
দাদু হিসেবে অমিতাভ বচ্চন এমন কিছু সুখসময় তুলে ধরেন ওই অনুষ্ঠানে। শুধু নাতনির প্রশংসা নয়, বাচ্চাদের সাইট নিয়ে অমিতাভ বলেন, সাইটি বাচ্চাদের খেলা ও পড়ার সঙ্গে সঙ্গে মূল্যবোধও শেখাবে।
সাইটটির সঙ্গে ছোট্ট নাতনিকেও সম্পৃক্ত করার ঘোষণা দেন বিগ বি।







