জনপদ

নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিহতদের মরদেহ উদ্ধার কাজ চলছে, দুর্ঘটনার স্থান নাটোরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় নিহত ২, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরে বাস- ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আজ ভোরে নাটোর রাজশাহী মহাসড়কের তকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানায়,আজ বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহীর এলাকা থেকে নাটোরের দিকে আসা একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এ ঘটনায়  ট্রাকের চালক আবু মুসার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া আহত হয় ১০জন।

নাটোর থানার ওসি মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:নাটোরসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

রেজাউল করিম রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…