নাটোর

নাটোরে বকসহ শতাধিক পাখি অবমুক্ত

নাটোরে ধুলোময় পরিবেশে পাখি অবমুক্তি কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে ধুলোময় পরিবেশে একজন ব্যক্তি পাখি অবমুক্ত করছেন, পাখি ও প্রকৃতি সংরক্ষণের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের গুরুদাসপুরে শিকারীদের কাছ থেকে উদ্ধার করা ২০টি বক-সহ শতাধিক পাখি অবমুক্ত করা হয়েছে।

সোমবার ভোরে চলনবিলের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ও ব্রাহ্মণবাড়িয়া মাঠে গণমাধ্যমকর্মী নাজমুল হাসান ও মেহেদী হাসান তানিম এসব পাখি শিকারীদের ফাঁদ থেকে উদ্ধার করেন।

সেসময় পাখি শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। মাঠের মধ্যেই কিছু পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

গুরুদাসপুর পৌর মেয়র ও উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক মো.শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা আ-লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারী, আ-লীগ নেতা এমদাদুল হক মোল্লা, গণমাধ্যমকর্মী নাজমুল হাসান, মেহেদী হাসান তানিমসহ আরো অনেকের উপস্থিতিতে অবশিষ্ট বক ও পাখিগুলো অবমুক্ত করা হয়।

প্রতিবেদক

রেজাউল করিম রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…