চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
জনপদ, নাটোর
A A
নাটোরে

নাটোরের সিংড়ায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি নিহত এবং আরো ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, একজনকে সিংড়া হাসপাতালে এবং বাকি ৭ জনকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৩২) বাশবাড়িয়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, জমি নিয়ে বাঁশবাড়িয়া গ্রামের কামাল মেম্বারের সাথে একই গ্রামের আব্দুস সালামের বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ছালামের লোকজন বিতর্কিত ওই জমিতে ধানের চারা রোপণ করতে গেলে কামাল মেম্বরের লোকজন বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ১৩জন আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত কামাল মেম্বরের ছোট ভাই আলমগীরকে নাটোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমিসংঘর্ষসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT