চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
জনপদ, নাটোর
A A

নাটোরের লালপুর উপজেলার ত্রিমোহনীতে ঐক্য ফ্রন্টের (কৃষক শ্রমিক জনতালীগ) প্রার্থী মনজুরুল ইসলামের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনায় মনজুরুল ইসলামসহ তিনজন আহত হয়েছে। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটিতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঐক্যফ্রন্টের প্রার্থী মনজুরুল ইসলাম কয়েকজন নেতা-কর্মী নিয়ে মাইক্রোবাসে করে লালপুরের একটি জানাযায় অংশ নেয়ার জন্য যাচ্ছিলেন। তাদের বহনকারি মাইক্রোবাসটি লালপুর ত্রিমোহনীর স্কুলগেটের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা লোহার রড ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মাইক্রোবাসটিতে ব্যাপক ভাঙচুর করে। তারা মনজুরুল ইসলাম ও তার কর্মীদেরকে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে গোপালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি  করা হয়।

Banglabid

এ ঘটনায় আহত ইসমাইল হোসেন (৩৮) মুঠোফোনে জানান: অতর্কিত তাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দেখলে তারা চিনতে পারবেন বলেও জানান। ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম জানান, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। নির্বাচনী আক্রোশ থেকেই এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান: খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রার্থীর আগমনের বিষয়টা তাকে আগে থেকে জানানো হয়নি বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টনাটোরনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ালকমের আবেদনে চীনে আইফোন বিক্রি নিষিদ্ধ

পরবর্তী

বন্ধ হয়ে গেল জামালপুরের একমাত্র সিনেমা হল ‘মনোয়ার’

পরবর্তী

বন্ধ হয়ে গেল জামালপুরের একমাত্র সিনেমা হল 'মনোয়ার'

ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি-ঐক্যফ্রন্টের জনসভা-নির্বাচনী প্রচারণা-খামোশ

বুধবার সিলেট থেকে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT