জনপদ

নাটোরে এক গৃহবধুকে গলা কেটে হত্যা

দুজন নারী ও একজন পুরুষের আবেগপূর্ণ সাক্ষাৎ, কান্নার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে এক গৃহবধুকে গলা কেটে হত্যার ঘটনায় পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের গুরুদাসপুরে সেলিনা বেগম(৪২) নামে এক গৃহবধুকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর নারীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিনা বেগমের মেয়ে ববি আক্তার জানান, তিনি তার মাকে বিকেল ৪ টার দিকে বাসায় রেখে দর্জি বাড়িতে যান। ঘণ্টা খানেক পরে ফিরে এসে দেখেন তার মা ঘরের খাটের উপরে গলা কাটা অবস্থায় মরে পরে আছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী ও মেয়ে বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা সেলিনা বেগমকে গলা কেটে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অভিযানে নেমেছে পুলিশ।

বিষয়:নাটোরের গুরুদাসপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…