কৃষি

নাটোরের হালতি বিলে জলাবদ্ধতায় বোরো আবাদ ব্যাহত

নাটোরের হালতি বিলে জলাবদ্ধতায় বোরো আবাদ ব্যাহত

নাটোরের হালতি বিলে বাঁধ দিয়ে মাছ ধরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বোরো রোপন করতে পারছেন না কৃষক। এতে দুশো হেক্টর জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নাটোরের হালতি বিলে এখনও টইটুম্বুর পানি। বাঁধ দিয়ে মাছ ধরায় নামতে পারছে না বিলের পানি। এতে ছয়-সাত গ্রামের নিম্নাঞ্চলের জমিতে বোরো ধান রোপন করতে পারছেন না কৃষক।

কয়েক বছর ধরে এ অবস্থা বিরাজ করলেও সংকট নিরসনে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না অভিযোগ কৃষকের।

সরকারি উদ্যোগে খাল খনন করে হালতি বিলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

হালতি বিল উন্নয়ন প্রকল্পের মধ্যে জলাবদ্ধতার সংকট নিরসনের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে প্রকল্পটি এখনো অনুমোদন পায় নি।

আরও দেখুন রেজাউল করিম রেজা’র ভিডিও রিপোর্টে:

বিষয়:কৃষক জলাবদ্ধতা নাটোর বাঁধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…