চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরের বড়াইগ্রামে টাকার জন্য চাচাত ভাইকে অপহরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২১
জনপদ, নাটোর
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেজাউল করিম রেজা: নাটোরের বড়াইগ্রামে টাকার জন্য আপন চাচাত ভাইকে অপহরণ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পুলিশ অপহৃত ৮ বছরের শিশু আলহাজকে ঢাকা থেকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত চাচাত ভাই কামরুল হাসানকে গ্রেফতার ও অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করেছে।

মঙ্গলবার বেলা ১১ টায় নাটোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।

তিনি জানান, দ্রুত ধনী হওয়ার জন্য বন্ধু রুবেলের পরামর্শে সে আলহাজকে অপহরণ করে। গ্রেফতারকৃত কামরুল হাসান ২৫ বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। অপরদিকে অপহৃত শিশু আলহাজ একই গ্রামের কামরুলের চাচা ফাদিল প্রমাণিকের ছেলে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ আগস্ট বাড়ির সামনে থেকে বাগডোব গ্রামের ফাদিল প্রমাণিকের ছেলে আলহাজ বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজহয়। ২২ আগস্ট সকাল ৭টায় অজ্ঞাতনামা নাম্বার থেকে আলহাজের মুক্তিপণ বাবদ ৪০ লাখ টাকা দাবী করে।

এ বিষয়ে ফাদিল প্রামাণিক ওই দিনই বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়থা নিয়ে ৫টি টিম আলহাজকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। অবশেষে ২২ আগস্ট বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার হতে কামরুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে কামরুল জানায় নাটোর জেলে থাকা অবস্থায় বগুড়ার দুপচাচিয়ার রুবেল হোসেনের সাথে বন্ধুত্ব গড়ে উঠে। ফাদিল প্রমাণিকের অনেক টাকা পয়সা থাকায় রুবেলের পরামর্শে কামরুল আলহাজকে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে ২১ আগস্ট বেলা ১১টার ভাড়া করা প্রাইভেট কারে (নং-ঢাকা মেট্রা গ-১১-২৬৭৬ )নিয়ে হাটিকুমুরল মোড়ে নিয়ে যায়। এরপর আলহাজকে রুবেলের হাতে তুলে দেয়। পরে পুলিশ এই তথ্যের ওপর ভিত্তি করে ২২ আগস্ট রাত ১০ টায় ঢাকায় রুবেলের শাশুড়ীর ভাড়াটিয়া বাসা থেকে আলহাজকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে । এসময় রুবেল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রাজারবাগ পুলিশ লাইনে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোরে নিয়ে বাবা মায়ের কাছে ফেরত দেয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রুবেলের পরামর্শে দ্রুত ধনী হওয়ার জন্য চাচাত ভাই আলহাজকে অপহরণ করেছিল। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের , বাড়াইগ্রাম সার্কেলের এএসপি সার্কেল খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণগ্রেফতারমুক্তিপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT