চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটক বানাতে গিয়ে ‘মধুর বিড়ম্বনায়’ পলাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ন ০৭, মে ২০২১
অন্যান্য, বিনোদন
A A

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় দিয়ে আলোচনার তুঙ্গে এলেও জিয়াউল হক পলাশের মন পড়ে থাকে নির্মাণে। সবসময় অবশ্য বলে থাকেন, তার দুর্বলতা ও আগ্রহের কেন্দ্রবিন্দু নির্মাণকে ঘিরে। সেই চিন্তা থেকে আসন্ন ঈদের জন্য একটি নাটক নির্মাণ করেছেন অভিনেতা পলাশ।

জনপ্রিয় এ অভিনেতা জানালেন, নাটকটি বানাতে গিয়ে পড়তে হয়েছে মধুর বিড়ম্বনায়! যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা তাহসান খান ও তানজিন তিশা।

এটি পলাশ পরিচালিত চতুর্থ নাটক। এর আগে ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’ নামে তিনটি নাটক পরিচালনা করে নির্মাণ করেছেন তিনি।

গেল অক্টোবরে শিল্পী জুনায়েদ ইভানের ‘নিজের জন্য’ নামে একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলাশ। পাশাপাশি সাবিলা নূরকে নিয়ে ‘অপো’ মোবাইলের ওভিসিও নির্মাণ করেছিলেন।

তাহসান-তানজিন তিশাকে নিয়ে পলাশের পরিচালনায় নাটকটির নাম ‘একটুখানি’। চিত্রনাট্যে পলাশের সঙ্গে ছিলেন কাজল আরেফিন অমি। নির্মাতা পলাশ জানান, রোমান্টিক ধাঁচের গল্প। সবকিছুর পরে সম্পর্ক টিকিয়ে রাখার যে চেষ্টা, সেই গল্প নিয়েই ‘একটুখানি’ নাটক। যেখানে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, পাভেল প্রমুখ।

এপ্রিলে লকডাউনের ঠিক আগে শুটিং শেষ করেছেন পলাশ। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি জানান, শুটিং করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে তাকে। গল্পের সঙ্গে যায় আউটডোরে শুটিং। পুরো শুটিং আউটডোরে করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন। তবে শেষে কাজটি চমৎকারভাবে শেষ হয়েছে। তার আশা, অসংখ্য নাটকের ভিড়ে দর্শক এ কাজটি পছন্দ করবেন।

Reneta

পলাশ বলেন, শুটিং করতে মজা ও বিড়ম্বনা দুটোর মুখোমুখি হয়েছি। যাকে বলে ‘মধুর বিড়ম্বনা’। বলেন, আউটডোরে শুটিং করতে গিয়ে প্রচুর মানুষের ভিড় সামলাতে হয়েছে। আর্টিস্টরা আউটডোরে শুটিং করতে গেলে ভিড়ের শিকার হন। কিন্তু পরিচালনা করতে গিয়ে আমি ভিড়ের মধ্যে পড়েছি। শুটিংয়ের দিন ছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শেষ পর্ব অনএয়ার।

তিনি বলেন, শুটিং করছিলাম হুট করে একজন দৌড়ে ধরে বলে, আপনাকে জেলে নিয়ে গেছে এটা কোনোভাবেই মানবো না ভাই! আমি সেখানে তাকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না ওটা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক ছিলো। বাস্তবে আমি ঠিক আছি। শট নিচ্ছিলাম, একটু পরপর মানুষ এসে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেন শেষ হলো, কাবিলা কেন জেলে গেল এসব নিয়ে কথা বলতে থাকে। মনোযোগ বিগড়ে যায় অনেকসময়। সবমিলিয়ে এই নাটকের শুটিং করতে গিয়ে আমি মধুর বিড়ম্বনায় পড়েছি!

‘সিঙ্গেল’ এবং ‘হ্যালো বেবি’ দুই নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন তাহসানকে খানকে। নির্মাতা পলাশের নির্দেশনায় এই প্রথম কাজ করলেন তাহসান। পলাশ বলেন, গল্প শুনে তাহসান ভাই ইমপ্রেস হয়েছিলেন। সহশিল্পী পলাশকে উনি একভাবে দেখেছেন এবং পরিচালক পলাশকে অন্যভাবে দেখছেন। শুটিংয়ে উনি আমার ব্রিফ মনোযোগ দিয়ে শুনেছেন। এও বলেছেন, অভিনয় করে দেখাতে! পরিচালক পলাশের কথা তাহসান ভাই একেবারে মনোযোগী ছাত্রের মতো রিসিভ করেছেন।

তানজিন তিশাও একই। সহশিল্পী হিসেবে তার সঙ্গেও অনেক কাজ হয়েছে বলে জানান পলাশ। তিনি বলেন, আমার নির্দেশনা তিশা এই প্রথম কাজ করলেন। তিনি খুব সহজে ক্যাপচার করতে পেরেছেন। তাই খুব সহজে হ্যান্ডেল করতে পেরেছি।

‘একটুখানি’ নাটকটির এক্সকিউটিভ প্রযোজক মাসুদুল হাসান। ঈদে প্রচার হবে বাংলাভিশনে, পরে পাওয়া যাবে ইউটিউবেও।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভানঈদ ২০২১ঈদ নাটকওভিসিকাজল আরেফিন অমিগানজিয়াউল হক পলাশতানজিন তিশাতাহসানতাহসান খাননাটকপাভেলব্যান্ডলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসাবিলা নূরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT