চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের প্রধান চরিত্র একটি গাছ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ০১, মে ২০১৮
বিনোদন
A A

গল্পের প্রধান চরিত্র থাকেন নায়ক কিংবা নায়িকা। মজার ব্যাপার হচ্ছে, নির্মাতা অনন্য ইমনের নতুন নাটকের বেলায় তেমনটা হয়নি। ঈদের জন্য তার নির্মিত নতুন নাটকের প্রধান চরিত্রে থাকছে একটি গাছ! যে গাছটি এক আশ্চর্য মায়ার বাঁধনে জড়িয়ে রাখে একটি গ্রামকে।

অনন্য ইমন চ্যানেল আই অনালাইনকে বলেন, নাটকের গল্পে দেখা যাবে ঝড়বৃষ্টির রাত। প্রচুর বজ্রপাত হচ্ছে। দিনের আলোয় দেখা যাবে ঝড়ে গ্রামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামের বাউণ্ডুলে রওনকের বাড়িতে। তার বাড়ির সামনে একটা ঝাকড়া পুরনো গাছ আছে।

গাছের একপাশে বজ্রপাতে ডালপালা কালো হয়ে গেছে। এটা দেখে রওনকের মাথায় হাত ওঠে! রওনকের আশা ছিল, এই গাছটা বিক্রি করে সে যা টাকা পাবে তা দিয়ে একটা চা দোকান দিবে। বিয়ে করবে। তার সে আশায় গুড়েবালি।

এই গাছ নিয়ে ঘটতে থাকে একের পর এক বিচিত্র ঘটনা। এমনগল্পে নাটকের নাম রাখা হয়েছে ‘মায়া গাছ’। যেটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালক অনন্য ইমন বলেন, নাটকের গল্পের কারণেই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। এক ঘেয়েমি প্রেমের গল্প থেকে বেরিয়ে নতুন গল্প উপস্থাপনের চেষ্টা করেছি। পাশাপাশি একটা সামাজিক বার্তা পাবে দর্শক।

সম্প্রতি নাটকের শুটিং শেষ হয়েছে। মায়াগাছ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সুমাইয়া শিমু, জিয়াউল হাসান কিসলু, কাজি উজ্জল প্রমুখ। নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা অনন্য ইমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়াউল হাসান কিসলুরওনক হাসানলিড বিনোদনসুমাইয়া শিমু
শেয়ারTweetPin3

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT