চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় ম্যাচে প্রাইম ব্যাংকের এক রানের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি।

ফাইল ছবি।

বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল, সেটি লড়াইয়ের রোমাঞ্চ কমিয়ে দিতে পারেনি। দোলাচলে আর অনেক নাটকের জন্ম দিয়ে মাত্র এক রানে পরাজিত ব্রাদার্স ইউনিয়ন। সোমবার শেষ হাসি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।

বিকেএসপির-৪ নম্বর মাঠে এদিন সকালের বৃষ্টিতে ম্যাচ কমে এসেছিল ৪৩ ওভারে। শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের সংগ্রহ ২৪৯ রান। সর্বোচ্চ ৭০ রান ভারতীয় অভিমন্যু ইয়াস্বরানের। মেহেদী মারুফের ব্যাট থেকে এসেছে ৫৮ রান। জাকির হাসান খেলেছেন ৫২ রানের ইনিংস।

আড়াইশর লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই লড়াই করেছে ব্রাদার্স। অলোক কাপালির ৪৬ এবং মানবিন্দর বিসলার ৫৭ রানে এক পর্যায়ে জয়ও দেখতে পাচ্ছিল গোপীবাগের দলটি।

২০৫ রানের মাথায় বিসলা আউট হলে ৩৬ রান তুলে চেষ্টা চালিয়ে গেছেন মাইশুকুর রহমান। ২২৬ রানের মাথায় মাইশুকুর সাজঘরে ফিরলে পরে ম্যাচটা আর জেতা হয়নি ব্রাদার্সের। হাতে দুই উইকেট থাকলেও নির্ধারিত ওভার শেষে জয় থেকে মাত্র ১ রান আগে আটকে যায় দলটির ইনিংস।

নাটকীয় জয়ের পর টেবিলের তৃতীয় স্থানেই আছে প্রাইম ব্যাংক। তিন জয়ের বিপরীতে ছয় হার নিয়ে ব্রাদার্স আছে আট নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু অ্যাটর্নি জেনারেলের নয়; সমগ্র জাতির এই ব্যথা

পরবর্তী

আপন জুয়েলার্সে আবার অভিযান

পরবর্তী

আপন জুয়েলার্সে আবার অভিযান

অনিশ্চয়তার মুখে ঢাকা-সিলেট চার লেন প্রকল্প

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT