চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিমউদ্দিন হত্যায় অ্যামনেস্টির নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া বৃহস্পতিবার ওই বিবৃতিতে বলা হয়েছে, আরো এক ধর্মনিরপেক্ষ কর্মী খুন, কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে বলা হয়, আরো একজন ধর্মনিরপেক্ষ কর্মীর মর্মান্তিক হত্যাকাণ্ড এটা প্রমাণ করে যে, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার চর্চাকে রক্ষা করতে কর্তৃপক্ষ ব্যর্থ।

বুধবার রাতে ক্লাস শেষে বাসায় ফেরার পথে পুরান ঢাকার ঋষিকেশ রোডে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন আহমেদ সামাদ। এখানো কেউ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

Banglabid

অ্যামনেস্টির সাউথ এশিয়ান ডিরেক্টর চাম্পা প্যাটেল বিবৃতিতে বলেন, ‘অন্য কোনো লাভ নয়, শুধু মনের কথা বলার জন্যেই নাজিমউদ্দিনকে হত্যা করা হয়েছে। হত্যার কোনো যুক্তি হতে পারে না। এটা মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর একটি ভয়ানক আক্রমণ।’

বিবৃতিতে আরো বলা হয়, স্বাধীন মতামত ও লেখালেখির জন্য ব্লগার ও প্রকাশসহ ২০১৫ সালে অন্তত আরো পাঁচজনকে হত্যা করা হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো হত্যাকারীকে ধরা এবং এ ব্যাপারে শক্ত নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। উল্টো ধর্মীয় আবেগের কথা চিন্তা করে ব্লগারদের ‘কার্জক্রম বন্ধ’ রাখতে বলেছে তারা। যার কারণে আরো অন্তত একডজন ব্লগার জীবনের ভয়ে নির্বাসনে যেতে বাধ্য হয়েছে।

চাম্পা প্যাটেল বলেন, ‘বাংলাদেশ কর্তৃপক্ষকে সুনিশ্চিতভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা করতে হবে এবং এই গুরুতর, ভয়ংকর ও সহিংস চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।’

Reneta

এছাড়া ওইসব কর্মী এবং লেখক যিনি হুমকির সম্মুখীন তাদের রক্ষায় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪০ বছর পর হলেও গুম-খুনের বিচার হবে: বিএনপি

পরবর্তী

উঠতে বসতে বাঙালির বাঁশময় যে জীবন

পরবর্তী

উঠতে বসতে বাঙালির বাঁশময় যে জীবন

চ্যানেল আইতে শব্দ দূষণ সচেতনতায় অনুষ্ঠান

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT