গতকাল শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজয়ে “ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে” সিজন থ্রির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল। এবারে সেরা নাচিয়ের মুকুট জিতে নিয়েছেন হৃদি।
দেশের সবচেয়ে নৃত্য রিয়েলিটি শো’র শুরু থেকেই ৪৫ হাজার প্রতিযোগী থেকে একজন প্রতিযোগী বেছে নেওয়ার দায়িত্ব পালন করেছেন মেহের আফরোজ শাওন, মুনমুন আহমেদ এবং চিত্রনায়ক ফেরদৌস।
প্রায় তিনমাস ধরে বিচারকে এ কাজটি অ্যতন্ত নিপুনভাবে করা নির্মাতা শাওন সেরা নাচিয়ের এত বড় জার্নির কিছু কথা তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন ।
তিনি স্ট্যাটাসে লিখেছেন: সেরা নাচিয়ে… শুরুতে ছিল শুধু “চ্যানেল আই সেরা নাচিয়ে”… কিছুদিন পর ম্যাঙ্গলি’র সংযুক্তি এবং অতঃপর অনুষ্ঠানটি হয়ে গেল “ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে”… চলছিল অনুষ্ঠানটির ৩য় সিজন… আমি প্রধান বিচারকদের একজন… প্রতিযোগীদের নাচ দেখি.., নম্বর দেই.., বিনা পয়সায় ম্যাঙ্গলি খাই… খুব খারাপ লাগে যখন দেখি এলিমিনেশন পর্বে এক এক করে ছেলেমেয়েগুলো বাদ হচ্ছে… নাচ যেমনই হোক, তাদের চোখের জল আমাকে কষ্ট দেয়… খুব… প্রতিদিন ভাবি ‘আগামীবার আর করবো না এই অনুষ্ঠান…’
প্রত্যেকটি প্রতিযোগীকে নিজের সন্তানের মতো ভাবেন যে স্বপন ভাই (সেরা নাচিয়ে’র পরিচালক, এজাজ খান স্বপন).., তাঁকে বলেও ফেলি… “আগামীতে আমি কিন্তু আর নেই আপনাদের সাথে…”
কাল হয়ে গেল অনুষ্ঠানটির ৩য় সিজনের ‘মহাউৎসব’… ‘গ্র্যান্ড ফিনালে’…’ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন ৩’ পেল তাদের চ্যাম্পিয়ন… আর আমার মনে হল..
“আজ খেলা ভাঙার খেলা… খেলবি আয়… সুখের বাসা ভেঙে ফেলবি আয়… মিলনমালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে, উধাও মনের পাখা মেলবি আয়…”








