চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাচের মঞ্চে ‘টেনেটুনে ফেল’ মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

মাঠে তার পায়ে বল গেলেই একরকম ফুটবলীয় নাচের দেখা মেলে। অসাধারণ ড্রিবলিং সৌন্দর্যের সেই নাচে দর্শকদের করে রাখেন মন্ত্রমুগ্ধ। কিন্তু সত্যিকারের নাচের মঞ্চে লিওনেল মেসি কেমন? এক কথায় অপটু! পাশ তো দূরের কথা, ফেল মার্কসও নাকি ‘টেনেটুনে’ জোগাড় করতে হচ্ছে মেসিকে।

নিজের বিয়ের মঞ্চে মেসির নাচের একটি ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই অট্টহাসিতে ফেটে পড়ছেন সমর্থকরা! আর্জেন্টাইন অধিনায়কের সেই নাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চললে রঙ্গরস!

গত শুক্রবার রোজারিওতে ‘শতাব্দীর সেরা বিয়ে’র তকমা পাওয়া মঞ্চে জোড় বেঁধেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর ও তার দুই সন্তানের মা আন্তনেল্লা রোকুজ্জো। দীর্ঘদিনের বান্ধবীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলার দিনে মেসি স্থানীয় ঐতিহ্য অনুযায়ী বিয়ের পর নাচের আসরে অংশ নেন। সঙ্গী রোকুজ্জো। বার্সা তারকার নাচের সেই ভিডিওটিও ফাঁস হয়েছে।

ভিডিওতে দেখা যায় নাচে ঠিক কতটা অস্বচ্ছন্দ মেসি। গানের তালে ঠিকমত পাও ফেলতে পারছেন না। মাঠে বল পায়ে যেমন জাদু দেখান, নাচের মঞ্চে ঠিক তার উল্টোটাই চোখে পড়ল।

মেসি নাচছেন, নাকি নাচ দেখেই সময় পার করে দিচ্ছেন?

পরে টুইটারে মেসির নাচ নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-রস। একজন টুইট করেছেন, ‘আমি মেসির নাচের আরও ভিডিও দেখতে চাই।’ বোঝাই যাচ্ছে কতটা মজা পেয়েছেন তিনি। আরেকজন লিখেছেন, ‘বল পায়ে মেসি রাজা, আর নাচের মঞ্চে গাধা!’

যদিও বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন, ক্যামেরা নিষিদ্ধ করেছিলেন মেসি; তারপরও শেষরক্ষা হয়নি। সমালোচনার হাত থেকে বাঁচতে এরপর থেকে হয়তো নাচও শিখে ফেলতে পারেন ফুটবলের মহাতারকা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসির বিয়েলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT