স্পোর্টস

‘নাচুনে ডিফেন্ডার’কে নাচের লাইসেন্স দিচ্ছেন ভালভার্দে

‘নাচুনে ডিফেন্ডার’কে নাচের লাইসেন্স দিচ্ছেন ভালভার্দে

‘একেতো নাচুনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি!’ -চাইলেই বাংলায় প্রচলিত এ প্রবাদ বাক্যকে মেনে নিয়ে বার্সেলোনায় নতুন ক্যারিয়ার শুরু করতে পারেন ইয়েরি মিনা। ডিফেন্ডার হয়েও গোল করতে পারঙ্গম এ কলম্বিয়ান গোল পেলেই কর্নার ফ্ল্যাগ ধরে এমন নর্তনকুর্তন শুরু করেন যে, ভালবেসে কলম্বিয়ান সমর্থকরা তার নাম দিয়েছেন ‘দ্যা ড্যান্সিং ডিফেন্ডার’!

নতুন শিষ্যের এমন উপাধি খুশি মনেই মেনে নিচ্ছেন আর্নেস্টো ভালভার্দে। বার্সা কোচের মতে ম্যাচে এক-আধটু নাচ হলে খারাপ হয় না!

হাভিয়ের মাশ্চেরানোর বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে চলতি শীতকালীন দলবদলে ১১.৮ মিলিয়ন ইউরোয় ইয়েরি মিনাকে দলে টেনেছে বার্সা। ৬.৫ ফুট উচ্চতার কলম্বিয়ান ডিফেন্ডার এখন বার্সারই সবচেয়ে লম্বা ফুটবলার। আর লম্বা হওয়ায় হেডে ভাল গোল করতে পারেন। সুতরাং নতুন ক্লাবের হয়ে গোল পেলেই তার নাচ দেখার সম্ভাবনাও খুব বেশি।

সেখানে নাচের লাইসেন্স দিচ্ছেন স্বয়ং ভালভার্দেই। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে বার্সা কোচ সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, ‘ফুটবলে এরকম এক-আধটু বিনোদন কিন্তু খারাপ কিছু নয়! আমি শুধু চাই আমার খেলোয়াড়রা গোল করুক। আর গোলের পর কে কী করল সেটা আমার দেখার বিষয় নয়!’

বিষয়:আর্নেস্টো ভালভার্দে ইয়েরি মিনা বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…