চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাগিন’ নাচে জ্বালা মেটাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ডিপ স্কয়ার লেগে সাকিবের ক্যাচ হাতে জমিয়েই নাগিন নাচ শুরু করেন ধনঞ্জয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের বিদায়ে শ্রীলঙ্কার দিকে ঝুলে গিয়েছিল জয়ের পাল্লা। গ্যালারিতে থাকা লঙ্কান সমর্থকদের মাঝেও তখন নাগিন নাচের প্রস্তুতি। লঙ্কানদের সেই প্রস্তুতি নষ্ট করে দিয়েছেন মাহমুদউল্লাহ। তার ১৮ বলে ৪৩ রানের বীরত্বপূর্ণ ইনিংসে পাওয়া জয়ের পর প্রেমাদাসায় নাগিন নাচ নেচেছে পুরো বাংলাদেশ দলই।

নাগিন নাচে খেলোয়াড়দের সঙ্গে তাল মেলান দলের ম্যানেজার খালেদ মাহমুদও। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে থাকেন কিছুটা সময়।

নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে আগের দেখায় ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তাতে ইতিহাস গড়া জয় উপহার দেয়ার পর হাত মাথার উপরে তুলে নাগিন নাচ নেচেছিলেন মুশি। সেটি হয়ে গেছে জয় উদযাপনের নতুন বাংলাদেশি ব্র্যান্ড!

শুক্রবার রাতে শেষ ওভারে মাঠ ও মাঠের বাইরের নাটকীয়তা এবং বিতর্কের পর কষ্টার্জিত জয় পাওয়ায় নাগিন নাচ পায় আরও ভিন্ন মাত্রা। শ্রীলঙ্কান দর্শকদের স্তব্ধতার মধ্যে পুরো দল দুই ভাগ হয়ে বিশেষ ঢংয়ে ধরেন নাচের তাল।

পেরেরা শেষ ওভারে মোস্তাফিজের কাঁধের উপর দিয়ে দুটি বল করলেও ‘নো’ ডাকেননি আম্পায়ার। তাতে মাঠের উত্তেজনা ছড়ায় চরমে। কিছুক্ষণ বন্ধও থাকে খেলা। মাঠেই আম্পায়ারদের কাছে প্রতিবাদ জানান মাহমুদউল্লাহ। মাঠের বাইরে তখন উত্তেজিত সাকিব। হাতের ইশারায় মাঠের বাইরে চলে আসতে বলেন ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত সাকিবকে বুঝিয়ে পাঠানো হয় ড্রেসিংরুমে। ব্যাটিং করতে ফিরে যান মাহমুদউল্লাহ-রুবেল।

Reneta

বাংলাদেশের সামনে জয়ের জন্য ৪ বলে ১২ রানের কঠিন সমীকরণ তখন। তৃতীয় বলে রিয়াদ অফস্টাম্পের বাইরে করা উদানার স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে হাঁকান চার। চতুর্থ বলে দুই রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ ২ বলে ৬ রানের সমীকরণ মেলান ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে। এক বল হাতে রেখে ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতে বাংলাদেশ।

কয়েকদিন আগে এই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-০তে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার ত্রিদেশীয় সিরিজের মঞ্চে দুইবার লঙ্কা-বধ করে যেন শোধই তোলা হল। রোববার ভারতের বিপক্ষে নিধাস ট্রফির ফাইনাল খেলবে বাংলাদেশ। যেখানে হাথুরুসিংহের শ্রীলঙ্কা থাকবে দর্শক হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগিন ড্যান্সনিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT