চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিক নাট্য সম্প্রদায়ের ৫০ বছর পূর্তি: চলছে প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- নাগরিকের ৫০ বছর

চ্যানেল আই অনলাইন- নাগরিকের ৫০ বছর

আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার), বেইলী রোডের মহিলা সমিতি প্রাঙ্গণে ‘নাগরিকের পঞ্চাশ বছর এবং দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্যচর্চার পঁয়তাল্লিশ বছর’ পালন করতে যাচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়।

এ উপলক্ষে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্প্রতি দফায় দফায় চলছে তাঁদের মিটিং আর পরিকল্পনা।

নাগরিক নাট্য সম্প্রদায় এ পর্যন্ত প্রায় চল্লিশেরও বেশি নাটকের কয়েক হাজার প্রদর্শনী করেছে। এসব প্রদর্শনী হয়েছে দেশে এবং দেশের বাইরে। নাগরিক নাট্য সম্প্রদায় দেশের নাট্যধারায় একটি ভিন্নতর ‘ঘরানার’ জন্ম দিয়েছে।

ওয়ার্ল্ড-ক্লাসিকের পাশাপাশি দেশের অনেক খ্যাতনামা নাট্যকারদের নাটক মঞ্চায়ন করেছে সফলভাবে। কিংবদন্তী নাট্যকার সৈয়দ শামসুল হকের রচনায় নাগরিক মঞ্চায়ন করেছে- নুরলদীনের সারাজীবন, ঈর্ষা, খাট্টা তামাশা প্রভৃতি মঞ্চ-সফল নাটক।

ব্রেখটের ‘হের দি পুন্টিলা এন্ড হিজ ম্যান মাট্টি’ অবলম্বনে আসাদুজ্জামান নূরের রূপান্তর এবং পরিচালনায় মঞ্চায়িত হয়েছে ‘দেওয়ান গাজীর কিসসা’। বাংলাদেশের সর্বাধিক মঞ্চস্থ নাটকগুলোর মধ্যে এটি একটি।

এছাড়া নাগরিক নাট্য সম্প্রদায়ের মঞ্চায়িত অন্যান্য নাটকগুলোর মধ্যে আছে সৎ মানুষের খোঁজে, মাইল পোষ্ট, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, মাইল পোষ্ট, কবর দিয়ে দাও, গড়োর প্রতীক্ষায়, কোপেনিকের ক্যাপ্টেন, গ্যালিলিও, মোহনগরী, রক্ত করবী, অচলায়তন, মুক্তধারা, বিসর্জন, বিদগ্ধ রমণীকুল ও তৈল সংকট, মুখোশ ইত্যাদি।

Jui  Banner Campaign
ট্যাগ: নাগরিক নাট্য সম্প্রদায়মহিলা সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT