চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিক তালিকার লাইনে দাঁড়িয়ে সন্তান প্রসব করলেন নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
আন্তর্জাতিক
A A
শিশু হত্যা

আসামের নাগরিক তালিকায় অন্তর্ভূক্ত হতে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) সেবা কেন্দ্রের বাইরে লাইনে থাকা অবস্থায় সেখানেই সন্তান প্রসব করেছেন এক নারী।

ভারতের গোয়াহাটি থেকে ২৫০ কিলোমিটার দূরে আসামের সাউথ সালমারা জেলায় ঘটেছে এই ঘটনা। লাইনে দাঁড়িয়ে নিজের নাম্বার আসার অপেক্ষা করছিলেন তিনি।

আসামের সিটিজেন লিস্টে নিজের নাম না পেয়ে এনআরসি ভেরিফিকেশনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ওই নারী। নিজের সিরিয়াল আসার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিলো তাকে। লাইনে দাঁড়ানো অবস্থাতেই প্রসব বেদনা বোধ করেন তিনি। পরে লাইনে দাঁড়ানো আরেক নারী তাকে প্রসবে সাহায্য করেন। গত বৃহস্পতিবার ঘটে এই ঘটনা।

গত বছরের ৩০ জুলাই হওয়া নতুন আসাম নাগরিক তালিকায় ৪০ লাখেরও বেশি মানুষ বাদ পড়ে যায়। পরে আরো অন্তত ৩৬ লাখ মানুষ নতুন করে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করে।

ভারতের সুপ্রীম কোর্ট ৩১ জুলাইয়ের মধ্যে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া তৈরির দিন বেঁধে দিয়েছে। এর মধ্যে যারা রাজ্যে বসবাস করছে তাদের এবং যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে সেখানে গেছে তাদের চিহ্নিত করার কথা বলা হয়েছে। এর পরে আর সময় বাড়ানো হবে না বলেও জানিয়েছেন আদালত।

আসাম একমাত্র রাজ্য যেখানে ১৯৫১ সালে নাগরিক তালিকা তৈরি করা হয়। বাংলাদেশ থেকে পরবর্তীতে কিছু মানুষ যাওয়ায় সেই তালিকা নতুন করে তৈরি করা হচ্ছে। ইউপিএ সরকারের অধীনে ২০০৫ সালে এই পদক্ষেপ নেওয়া হয়েছিলো। পরে বিজেপি এসে সেটা থামিয়ে দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরসিনারীপ্রসব
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT