চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণে চীনা সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস সভাকে সামনে রেখে স্মার্টফোনের জনপ্রিয় ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে দেশটির সরকার। এজন্য প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি, ভিডিও বা লেখা আদান-প্রদানে সমস্যা দেখা দিয়েছে।

চীনে প্রতি পাঁচ বছর পর পর কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সভা। এ্ই সভাকে সামনে রেখে যাতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, এজন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার ‘নিয়ন্ত্রণ’ করছে দেশটির সরকার।

তবে এই অ্যাপের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে এমন কোন ঘোষণা দেয়া হয়নি। কিছুদিন ধরে সমস্যা দেখা দেয়ার পর ব্যবহারকারীরা বুঝতে পারেন যে দেশীয় ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না।

এ কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জটিলতা, সমস্যা ও ভোগান্তিতে পড়েন। দেশটির নাগরিকরা ফেসবুকের মালিকানাধীন সেবাগুলোর মধ্যে একমাত্র হোয়াটসঅ্যাপই ব্যবহার করতে পারতেন। এখন সে সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

তবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএনএস) সাহায্যে চোরাই পথে এটি ব্যবহার করা যাচ্ছে। এর আগে চলতি বছর জুলাই মাসে নিরাপত্তার অজুহাত দেখিয়ে হোয়াটসঅ্যাপে কিছুদিনের জন্য ছবি ও ভিডিও চ্যাট সুবিধা বন্ধ রাখা হয়েছিল। পরে অবশ্য সে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়।

বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়।

Reneta

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ বার্তা প্রেরক ও গ্রাহক ছাড়া বার্তা সম্পর্কে তৃতীয় কোন তথ্য জানতে পারবেন না। এমনকি ফেসবুক কর্তৃপক্ষও এই বার্তা সম্পর্কে অবগত থাকেন না বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

Jui  Banner Campaign
ট্যাগ: চীনহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT