চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব হারানোর শঙ্কায় আসামে বৃদ্ধের আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের আসামে নাগরিকদের খসড়া তালিকা থেকে বাদ পড়ার শঙ্কায় আশরাফ আলী (৮৮) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

আশরাফ আলীর গ্রামের বাড়ি আসামের কামরূপ জেলার সনতলি গ্রামে। রোববার স্থানীয় লোকজন বাড়ির কাছের স্কুলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে ভারতের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে তাকে যাচাই বাচাই করার জন্য ডাকা হয়। ওই নাগরিকত্ব তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।

এরপরই শনিবার থেকে আশরাফ আলী নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে যাওয়ার সময় তিনি পরিবারের জন্য রমজানের খাবার আনতে যাচ্ছেন বলে পরিবারকে জানিয়ে যান। পরিবারের ধারণা, তিনি বাজারে গিয়ে বিষ কিনে খেয়েছেন।

পরিবার পুলিশকে জানায়, গতবছর তাদের নাম আসাম নাগরিকত্ব তালিকায় অন্তর্ভুক্তি করা হয়। কিন্তু আশরাফ আলীকে আবারও ২৩ মে যাচাই বাছাই করতে ডাকা হয়। এ ঘটনায় তাকে গত কিছু দিন ধরে খুব বিষণ্ণ দেখাচ্ছিল।

ওই ঘটনায় থানায় অপমৃত্যু নামে একটি মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।

Reneta

ভারতের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে যাচাই বাছাই করার পর থেকে এখন পর্যন্ত ২৩ জন আত্মহত্যা করছেন।

অন্যদিকে এ মাসের শুরুতে দেশটির সুপ্রিম কোর্ট আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স তালিকা চূড়ান্ত করতে সময় বেঁধে দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’

মে ১০, ২০২৬

মাতৃত্বের আলো-অন্ধকার নিয়ে তৈরি ১০ দুর্দান্ত হলিউড সিনেমা

মে ১০, ২০২৬

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT