চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈম-সাকিবের বিদায়ে ব্যাটিং বিপর্যয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লেতে রান তুলতে না পারার ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। রানের গতি বাড়াতে মিরপুরে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে স্বাগতিকদের।  

শনিবার হোম অব ক্রিকেটে টসে জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের ১২ ওভার পর্যন্ত সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। শততম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম ৬ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ রানে ক্রিজে আছেন।

আগের ম্যাচে মাত্র ২ রান করে ড্রেসিং রুমে ফিরেছিলেন নাঈম শেখ। শনিবার হোম অব ক্রিকেটে চলমান ম্যাচে ২ চারের মারে ১৩ রান করলেও বল খেলেছেন ১৯টি।

রশিদ খানের বলে সুইপ করতে ব্যর্থ হন নাঈম। বল প্যাডে লাগার পর দ্রুত রান নিতে যান। করিম জানাতের সরাসরি থ্রোতে হন রান আউট।

আবারো দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ সাকিব আল হাসান। আগের ম্যাচে ৫ রান করেছিলেন, আজ করলেন ১৫ বলে ৯ রান। উমারজাইয়ের শর্ট বলে স্লগ করতে চেয়েছিলেন সাকিব। বল ব্যাটের উপরের কানায় লাগে। দৌড়ে গিয়ে বল গ্লাভসবন্দি করেন রহমতউল্লাহ গুরবাজ।

আগের ম্যাচে পাওয়ার প্লেতে স্বাগতিকরা তুলেছিল ২ উইকেটে ৩৭ রান। আজ তুলেছে ২ উইকেটে ৩৩ রান। পাওয়ার প্লের সমস্যা থেকে কিছুতেই বের হতে পারছে না রিয়াদ বাহিনী।

Reneta

অভিষেক ম্যাচে ১৭ রান করলেও আজ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি মুনিম শাহরিয়ার। ১০ বলে ৪ রান করেই ফিরেছেন। টানা ৮ বলে নিতে পারেননি রান। নবম বলে এসে মোহাম্মদ নবীর বলে মারেন চার। নবীর পরের বলেই এগিয়ে এসে মারতে গিয়ে মিড অফে শারাফুদ্দিন আশরাফের হাতে ধরা পড়েন।

আগের ম্যাচে ৪৪ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলা লিটন সিরিজের শেষ ম্যাচে এসে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। আজমতউল্লাহ উমরজাইয়ের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে আশরাফের তালুবন্দি হন। ১৩ বলে এক ছক্কায় ১০ রানে থামে লিটনের ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তাননাঈমবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT