দলের সঙ্গে সফরে থাকা অবস্থায় নাইট ক্লাবে যাওয়ায় লেগ স্পিনার ভ্যান্ডারসেকে এক বছর নিষিদ্ধ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পাশাপাশি তার বার্ষিক চুক্তির ২০ শতাংশ কেটে নেয়া হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে ভ্যান্ডারসেকে দেশে ফিরিয়ে নেয়া হয়।
ক্রিকবাজ জানিয়েছে, দ্বিতীয় টেস্টের শেষদিন অন্য তিন ক্রিকেটারের সঙ্গে নাইটক্লাবে যান ভ্যান্ডারসে। পরদিন সকালে তাকে রুমে না দেখে টিম ম্যানেজমেন্ট পুলিশে খবর দেয়।
কয়েক ঘণ্টা পর হোটেলে ফিরে ভ্যান্ডারসে দাবি করেন, সতীর্থরা তাকে ক্লাবে ফেলে চলে আসেন। তারপর তিনি ফেরার পথ ভুলে যান।
ভ্যান্ডারসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এই প্রথম নয়। গত বছর ভারত সফরের আগে ঘরোয়া লিগে মাঠে না নেমে বোর্ডের রোষানলে পড়েন। সেসময় তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।





