আইপিএল আট থেকে বিদায় নিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের টিম। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে ছিটকে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের আইপিএলের মাঠে পুরো আকর্ষণ হিসেবে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখের ছোট ছেলে আব্রাম খান।
ছোট্ট আব্রামকে নিয়ে শাহরুখ খেলার সময় মাঠে দৌঁড়েছেন, ছেলের সঙ্গে খেলেছেন, ছবি তুলেছেন। আব্রাম যেন ছিলো খেলার মাঠের মধ্যমনি। শাহরুখও ছেলের চেয়ে কম ছিলেন ।। নিজেও মাঠে সবার সঙ্গে মজা করেছেন।
আব্রাম বাবার সঙ্গে নিজ দলের সব খেলাই দেখেছে। হয়তো কিছু বোঝে নি বা বুঝতে পারেনি। কিন্তু বাবাকে ফলো করে খেলাগুলো উপভোগ করেছে ছোট্ট কিং। এছাড়া মেয়ে সোহানা খানও বাবার দলকে সাপোর্ট করার জন্য মাঠে বসে খেলা দেখেছে। বাবার দল হেরেছে তাই ছেলের ভীষণ মন খারাপ। আব্রাম বাবাকে জিজ্ঞেস করেছে, বাবা আমরা জিতেছি? বাবা বলছে, না। ছেলে বলেছে, কেনো? বাবা বলেছে, তুমি বুঝবা না বাবা। ছেলের সঙ্গে এমন কথোপকথন শাহরুখ তার টুইটারে টুইট করেছেন।
এরইমধ্যে আইপিলে এসে অনেক বলিউড পরিচালকের নজর কেড়েছে আব্রাম। শুধু বড় হবার অপেক্ষায় সে। বাবার মতো বলিউড জগতে ঝড় উঠানোর জন্য অাব্রাম তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে।







