চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় তিন নারী আত্মঘাতীর হামলায় মৃতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
নাইজেরিয়া-নারী আত্মঘাতী হামলা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তিন নারীর আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে। এছাড়া বিস্ফোরণে কমপক্ষে ৮২ জন আহত হয়েছে বলে জানিয়েছে আফ্রিকার অন্যতম প্রধান গণমাধ্যম ইএনসিএ নিউজ।

নাইজেরিয়ার বোর্নো প্রদেশের মাইদুগুরির কাছে অবস্থিত শরণার্থী শিবিরের বাইরে পরপর তিনটি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

মাইদুগুরি এলাকায় বোকো হারামের বিরুদ্ধে লড়াই চালানো সরকারি বাহিনীর সদস্য বাবা কুরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম হামলাকারী শরণার্থী শিবিরের কাছাকাছি এসে নিজেকে উড়িয়ে দেয়। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‘লোকজন ভয়ে ছুটোছুটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। বাকিরা দ্রুত করে দোকানপাট বন্ধ করতে থাকে। ঠিক ওই সময় আরও দুই আত্মঘাতী হামলাকারী তাদের বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বেশিরভাগ মানুষ হতাহত হয়।’

এই প্রদেশে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আধিপত্য অনেক বেশি শক্তিশালী। ২০০৯ থেকেই নাইজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নিজেদের ধারণার মতো করে ‘ইসলামিক রাষ্ট্র’ গঠনের জন্য নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে তারা।

নাইজেরিয়া-নারী আত্মঘাতী হামলাগত বছর বোকো হারাম তাদের কাছে পরাজিত হয়েছে বলে ঘোষণা দিয়েছিল নাইজেরিয়া সরকার। কিন্তু এরপরও স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করে এসেছে, দেশটির সেনাবাহিনী জঙ্গি দলটির হামলা ও কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থ হচ্ছে। এর ফলে বোর্নো প্রদেশের অধিবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে।

Reneta

এছাড়া মার্কিন সন্ত্রাসবিরোধী গবেষকদের একটি দলের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি বা সন্ত্রাসী হামলার ইতিহাসে এবারই প্রথম পুরুষের চেয়ে বেশি নারী আত্মঘাতী বোমা হামলাকারী ব্যবহার করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়াবোকো হারাম
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT