চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় ১১ জনকে শিরশ্ছেদের দাবি আইএস’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আইএস- নাইজেরিয়ায় শিরোশ্ছেদের দাবি

নাইজেরিয়ায় ১১ জন বন্দিকে শিরশ্ছেদ করে হত্যার দাবি করেছে জঙ্গি সংগঠন আইএস। হত্যার পর ৫৬ সেকেন্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ করে এ দাবি করেছে তারা।

তবে হত্যাকাণ্ডে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে ওই ১১ জন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সবাই পুরুষ ছিলেন।

সংগঠনটি দাবি করেছে, বাগদাদীকে হত্যার প্রতিশোধ হিসেবেই ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

বিবিসি জানায়, গত অক্টোবরে আইএস নেতা আবু বকর আল বাগদাদি এবং তার মুখপাত্র আবুল-হাসান আল মুহাজির নিহত হন। এর ঠিক ২ মাস পর ২২ ডিসেম্বর তাদের হত্যার প্রতিশোধ নিতে নতুন অভিযান শুরুর ঘোষণা দেয় আইএস।

ভিডিওচিত্রটি গত ২৬ ডিসেম্বর প্রকাশ করা হয়।

জঙ্গি গোষ্ঠীটির নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’-এ প্রকাশিত ওই ভিডিওতে তারা জানিয়েছে, গত কয়েক সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নো থেকে ওই ১১জন ব্যক্তিকে জিম্মি করা হয়।

Reneta

নাইজেরিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মাদু বুহারি এ ঘটনার নিন্দা জানিয়ে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মের ভিত্তিতে নিজেদের মধ্যে বিভক্তি তৈরি না করতে।

‘কোনো পরিস্থিতিতেই আমরা সন্ত্রাসীদের খ্রিস্টান ও মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। কেননা এই বর্বর হত্যাকারীরা ইসলাম এবং আইন পালনকারী বিশ্বের কোটি কোটি মুসলিমের প্রতিনিধিত্ব করে না,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বা যেসব ত্রাণ সংস্থার সদস্যদের আইএসের পশ্চিম আফ্রিকার শাখাটি জিম্মি করে রেখেছে, তারা কেউই জিম্মিদের পরিচয়ের বিষয়ে কিছু জানাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসনাইজেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT