আন্তর্জাতিক

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

নাইজারে বন্দুকধারীদের হামলার দৃশ্য, সূর্যাস্তের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজারে বন্দুকধারীদের হামলার সময়ের ছবি, যেখানে একটি গাড়ি ও কিছু সৈনিক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ নাইজারের বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার টিলাবেরি নাইজার, বুর্কিনা ফাসো এবং মারির ত্রি-সীমান্তবর্তী অঞ্চলে এই হামলা হয়। এলাকাটি নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

বিবিসি বলছে, বন্দুকধারীরা একটি সাপ্তাহিক বাজার থেকে ফিরে আসা কাফেলাকে আটকে রাখে এবং পাশের একটি গ্রামে হামলা চালায়। এতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়।

ওই এলাকায় আইএসআইএল (আইএসআইএস) এবং আল কায়েদার সংযোগ স্থল রয়েছে।  সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো কয়েকদিন পরপরই মারাত্মক হামলা করতে দেখা যায় এই অঞ্চলে।

তবে সরকার বলছে, সোমবারের হামলা কারা চালিয়েছে  এখনো তা শনাক্ত করা যায়নি।

মর্মান্তিক এই হত্যাকাণ্ডে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেচয় নাইজার।

বিষয়:নাইজার বন্দুকধারীদের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…