চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ মেসিডোনিয়ার করোনা হাসপাতালে আগুন, মৃত ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নর্থ মেসিডোনিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় তৈরি বিশেষায়িত একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তেতোভো শহরের মূল রাস্তার কাছেই একটি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে, বাতাসে ছড়িয়ে রয়েছে আরও কালো ধোঁয়া।

আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপসি জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এক টুইটবার্তায় তিনি বলেন, এটি একটি দুঃখের দিন। আরও অনেক রোগীকে রাজধানী স্কোপজের হাসপাতালে দ্রুততার সাথে স্থানান্তর করা হয়েছে।

Reneta

চিকিৎসকরা আহতদের জীবন বাঁচাতে প্রাণপণ লড়াই করছে বলেও জানান মন্ত্রী।

অগ্নিকাণ্ডকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

ওই সময়ে হাসপাতালে কতজন রোগী চিকিৎসা নিচ্ছিলেন তা এখনও জানা যায়নি। গত বছরই করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য এই হাসপাতালটি তৈরি করা হয়।

নর্থ মেসিডোনিয়ায় মোট জনসংখ্যা ২ মিলিয়ন বা ২০ লাখ।  জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে এরই মধ্যে সেখানে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ১৫৩ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT