চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া থেকে রকেটের উৎক্ষেপণের মানচিত্র দেখাচ্ছে টেলিভিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের মাত্র কয়েকদিন পর আবারও জাপানের ওপর দিয়ে স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’র সফল পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে আজ আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

পরমাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকির মাত্র একদিনের মাথায় স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’র সফল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার কিছু আগে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ৭৭০ কিলোমিটার উচ্চতায় উঠে ৩ হাজার ৭০০ কিলোমিটার পথ মাত্র ২০ মিনিটে পাড়ি দিয়ে জাপানের হোক্কাইদো দ্বীপের ওপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।

নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জবাব দিতেই চলতি মাসে দ্বিতীয়বারের মতো ওই ক্ষেপণাস্ত্র ছুঁড়ল দেশটি। তবে নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে সতর্কতা হিসেবে জাপান সাগরে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’র মহড়া চালিয়েছে সাউথ কোরিয়া। এর পরপরই জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসেন দেশটির প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, নর্থ কোরিয়ার আক্রমণাত্মক মনোভাবের শক্ত জবাব দেওয়ার শপথ নিয়েছে সাউথ কোরিয়া। কেননা পিয়ংইয়ংয়ের হুমকি ও একতরফা যুদ্ধ গুরুত্বের সঙ্গে নিয়েছে সাউথ কোরিয়া।

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেছেন, এমন বিপজ্জনক কাজ জাপান কখনও সহ্য করবে না।

নর্থ কোরিয়ার এই কর্মকাণ্ডকে বিশ্ব শান্তির বিরুদ্ধে মারাত্মক উসকানি বলেও মন্তব্য করেন তিনি। এমন আচরণ ভবিষ্যতে নর্থ কোরিয়ার জন্য জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন আবে।

Reneta

এছাড়া এই ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। নর্থ কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য চীন ও রাশিয়ার উপর দায় চাপিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। চীন ও রাশিয়াকে অবশ্যই নর্থ কোরিয়ার বিপক্ষে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান টিলারসন।

এমন পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে আজ আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষেপণাস্ত্র পরীক্ষানর্থ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

পরবর্তী

মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপে ইইউ পার্লামেন্টের আহ্বান

পরবর্তী
রোহিঙ্গা সংকট।

মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপে ইইউ পার্লামেন্টের আহ্বান

মেসি ও রোনালদো ফুটবল মাঠে একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি জ্বলছেন, জ্বালাচ্ছেন রোনালদোকেও

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT