নর্থ কোরিয়া ভবিষ্যতে আবারো পারমাণবিক পরীক্ষা চালালে চীনও নতুন অবরোধ আরোপ করবে, এমন ঘোষণার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শি জিনপিংয়ের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেছেন, ‘তিনি একজন ভালো মানুষ যিনি তার দেশকে ভালোবাসেন।’
বিবিসি জানায়, গত ফেব্রুয়ারিতে নর্থ কোরিয়ার প্রধান রপ্তানি পণ্য কয়লার ওপর আমদানি নিষেধাজ্ঞা কার্যকর করেছে চীন। ভবিষ্যতে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে চীন তেলবাহী জাহাজ চলাচলে নিয়ন্ত্রণের আভাসও দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাম্প বলেছেন, তিনি কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই সঙ্কটের সমাধান করতে চান । তবে পরিস্থিতি ‘খুব কঠিন’ ছিল এবং ‘বড় ধরনের দ্বন্দ্বের’ আশঙ্কা ছিল বলেও তিনি জানান।
পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলতে থাকলে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে নর্থ কোরিয়া সঙ্কট এবং আরো নতুন অবরোধ নিয়ে আজ নিরাপত্তা পরিষদের পররাষ্ট্র মন্ত্রীরা আলোচনায় বসছেন।








