চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ায় ‘প্রথম’ করোনা রোগী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

নর্থ কোরিয়ায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বলে ধারণা করছে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে পক্ষত্যাগ করে সাউথ কোরিয়ায় চলে যাওয়া এক ব্যক্তি আবার সীমান্ত অতিক্রম করে দেশে ফিরে এসেছেন। তার শরীরে কোভিড-১৯ এর লক্ষণ রয়েছে।

সন্দেহ হওয়ার পরই নর্থ কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে জরুরি সভা করে সীমান্ত শহর কায়সং লকডাউনের নির্দেশ দেন।

এর আগ পর্যন্ত নর্থ কোরিয়ায় কোনো করোনাভাইরাস আক্রান্তের তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, তেমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম।

কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে কায়সং শহরে এক ঘটনার পর এক ব্যক্তি পালিয়ে দক্ষিণে চলে গিয়েছিলো। সে গত ১৯ জুলাই অবৈধভাবে সীমানা লাইন পেরিয়ে ফিরে এসেছে, সে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার পলিটব্যুরোর বৈঠকে কিম ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য ‘সর্বোচ্চ জরুরি ব্যবস্থার’ আদেশ দেন।

Reneta

সেই সঙ্গে ওই ব্যক্তি কীভাবে কঠোরভাবে সুরক্ষিত সীমান্ত অতিক্রম করতে পেরেছে সেই বিষয়ে তদন্ত এবং দায়ীদের শাস্তির নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি সাউথ কোরিয়াও কোনও অবৈধ পারাপারের খবর দেয়নি। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ছয় মাস আগেই নর্থ কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেয় এবং কয়েক হাজার মানুষকে আইসোলেশনে নিয়ে যায়।

এই মাসের শুরুর দিকে কিম করোনা মোকাবেলায় তার দেশের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬

শান্তি আলোচনা: মিয়ানমার জান্তা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

এপ্রিল ২১, ২০২৬

শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ, তিন দেশের বাজারে কড়া নজরদারি

এপ্রিল ২১, ২০২৬

মেসির পথেই হাঁটতে চান ইয়ামাল

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT