চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যুদ্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রতিবেশী রাষ্ট্রের উপর নর্থ কোরিয়ার পারমাণবিক হামলা করার হুমকিকে আমলে নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, নর্থ কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রিকরণের লক্ষ্যে সংলাপে বসতে রাজি আছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরেও যদি প্রয়োজন হয়, তাহলে সেনাবাহিনী ব্যবহার করবে তারা।

নর্থ কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনাই একমাত্র সঠিক সিদ্ধান্ত নর্থ কোরিয়ার অন্যতম মিত্র চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’র এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে এই মন্তব্য এলো।

পিয়ংইয়ং যেকোনো সময় টোকিও অথবা সিউলে পারমাণবিক হামলা চালাতে পারে। যদিও তারা যুক্তরাষ্ট্রের মূল খন্ডে হামলার সক্ষমতা এখনও অর্জন করেছে কি না তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। নর্থ কোরিয়ার পাশের দেশ জাপান, সাউথ কোরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের সহস্রাধিক সৈন্য প্রস্তুত রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন (ডানে) এবং জাতিসংঘের যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালে (বায়ে)

এসময় নর্থ কোরিয়াকে বর্জন করে ‘বিচ্ছিন্ন’ রাষ্ট্রে পরিণত করতে বিশ্বের অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান টিলারসন।

নর্থ কোরিয়ার সাথে সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে কি না এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্প্রচার প্রতিষ্ঠান এনপিআরের পক্ষ থেকে শুক্রবার জানতে চাওয়া হলে টিলারসন বলেন, অবশ্যই এ সম্ভাবনা রয়েছে। আমরা এই পথেই সমস্যার সমাধান করতে বেশি পছন্দ করবো। কিন্তু নর্থ কোরিয়াকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ‘সঠিক বিষয়ে’ আলোচনা করতে প্রস্তুত আছে কি না।

পিয়ংইয়ংকে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করতে কূটনৈতিক এবং অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই দুই লক্ষ্য নিয়ে কাজ করবে। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনীও ব্যবহার করবো। কয়েক বছর ধরে নর্থ কোরিয়া সীমালঙ্ঘন করে কাজ করে যাচ্ছে। উদ্ধুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেয়ার সময় হয়েছে।

নর্থ কোরিয়ার অস্ত্রের মহড়া
Reneta

সমস্যার সমাধানে সেনাবাহিনীর ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সেনাবাহিনীর ব্যবহার শুধু বড় ধরনের সহিংসতাকেই উস্কে দেবে, এভাবে কোন সমাধান আসবে না। কোরিয়া উপকূলে পারমাণু ইস্যুর শান্তিপূর্ণ সমাধান শুধু আলোচনার মাধ্যমেই হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজাতিসংঘনর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT