আন্তর্জাতিক

নর্থ কোরিয়াকে নিষেধাজ্ঞা দিতে নিরাপত্তা পরিষদে ভোটের দাবি যুক্তরাষ্ট্রের

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ড. অ্যান্টোনিও গুতেরেসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ড. অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের প্যানেলে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের কারণে দেশটির উপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য মে মাসের মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভোট দেয়ার আহ্বান জানাতে চায় যুক্তরাষ্ট্র।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এ কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে ১৫সদস্যের কাউন্সিলে একটি প্রাথমিক খসড়া উত্থাপন করেছে যেখানে তামাক নিষিদ্ধ করার এবং নর্থ কোরিয়ায় তেল রপ্তানি অর্ধেক করার এবং লাজারাস হ্যাকিং গ্রুপকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

যদিও রাশিয়া এবং চীন ইতোমধ্যেই মার্চে পিয়ংইয়ংয়ের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের প্রতিক্রিয়া হিসাবে নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে বিরোধিতার ইঙ্গিত দিয়েছে। নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাস করতে রাশিয়া, চীন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের ভেটো ছাড়া নয়টি ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজন হয়।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘এই মাসে এই রেজুলেশনটি নিয়ে আগানোই আমাদের পরিকল্পনা।’ উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবে।

থমাস-গ্রিনফিল্ড আরও বলেন, ‘আমরা এই পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন।’ নর্থ কোরিয়ার এরকম কাজের নিন্দা করার জন্য কাউন্সিলকে ঐক্যবদ্ধ রাখতে পারার আশা ব্যক্ত করেন তিনি।

নর্থ কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে, যা পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে তহবিল বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বছরের পর বছর ধরে ক্রমাগতভাবে বাড়িয়েছে।

কিন্তু কিছু এশীয় রাষ্ট্র সফলভাবে জাতিসংঘের কিছু নিষেধাজ্ঞা এড়াতে কাজ করে যাচ্ছে।

বিষয়:জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নর্থ কোরিয়া নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…